ধানের শীষের স্বার্থে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানালেন মাসুদুজ্জামান

প্রেস বিঞ্জপ্তি
প্রকাশের সময়: বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫ । ৭:০২ অপরাহ্ণ

 

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল স্তরের নেতাকর্মী, সমর্থক, শুভানুধ্যায়ী ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি আমার আহ্বান, ব্যক্তিগত মতভেদ ভুলে দলীয় স্বার্থে ঐক্যবদ্ধ থাকুন এবং ধানের শীষের পক্ষে একযোগে কাজ করুন।

আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে আদর্শের কথা বলেছেন আমার আগে আমরা, আমাদের আগে দেশ, ক্ষমতার আগে জনতা, সবার আগে বাংলাদেশ এই মূলনীতিকে সর্বাগ্রে ধারণ করেই আমাদের অগ্রসর হতে হবে। গণতন্ত্র পুনরুদ্ধার এবং একটি ন্যায়ভিত্তিক বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা সবাই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পতাকাতলে ঐক্যবদ্ধ।

প্রকাশক ও সম্পাদক : আবদুল্লাহ আল মামুন । বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃশিমুলতলীর বাজার,হাইজাদী, আড়াইহাজার, নারায়ণগঞ্জ। মোবাইলঃ 01923708085, ইমেইল : alm97384@gmail.com, ওয়েব সাইট : www.deshbani24.com

প্রিন্ট করুন