সোনারগাঁওয়ে ১০ হাজার কেজি জাটকা জব্দ

স্টাফ রিপোর্টার
প্রকাশের সময়: বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫ । ৬:৪৮ অপরাহ্ণ

 

সোনারগাঁওয়ের কাঁচপুর এলাকায় প্রায় ১০ হাজার কেজি জাটকা ইলিশ জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গত ৯ ডিসেম্বর রাত ১১টায় গোপন সংবাদের ভিত্তিতে পাগলা কোস্ট গার্ডের একটি দল কাঁচপুর ব্রিজ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহজনক একটি কাভার্ডভ্যান তল্লাশি করে পাওয়া যায় প্রায় ৭০ লাখ টাকা মূল্যের ১০ হাজার কেজি জাটকা।

পরবর্তীতে মুচলেকা নিয়ে চালক ও হেলপারকে কাভার্ডভ্যানসহ ছেড়ে দেওয়া হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

জব্দকৃত জাটকা কোস্ট গার্ড সদস্যরা সদর উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে স্থানীয় এতিমখানা ও গরিব-দুস্থদের মধ্যে বিতরণ করেছেন।

প্রকাশক ও সম্পাদক : আবদুল্লাহ আল মামুন । বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃশিমুলতলীর বাজার,হাইজাদী, আড়াইহাজার, নারায়ণগঞ্জ। মোবাইলঃ 01923708085, ইমেইল : alm97384@gmail.com, ওয়েব সাইট : www.deshbani24.com

প্রিন্ট করুন