সোনারগাঁওয়ে নবাগত ইউএনও এর মতবিনিময় সভা

দেশবাণী রিপের্ট
প্রকাশের সময়: সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫ । ৫:৫০ অপরাহ্ণ

 

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাত।

সোমবার (৮ ডিসেম্বর) সকালে সোনারগাঁ উপজেলা পরিষদ সভাকক্ষ ‘অর্কিডে’ এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও আসিফ আল জিনাত বলেন, “সাংবাদিকরা মানুষের চোখ ও কান। সাধারণ মানুষ যা দেখে না, সাংবাদিকরা তথ্য সংগ্রহের মাধ্যমে তা তুলে ধরেন। তাই নীতি-নৈতিকতা রক্ষা করে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন অত্যন্ত জরুরি।”

তিনি আরও বলেন, “প্রশাসন ও মিডিয়া একে অপরের পরিপূরক। আপনারা প্রশাসনকে সহযোগিতা করবেন, আমরাও আপনাদের পাশে থাকব। সবাই মিলে সোনারগাঁকে আরও এগিয়ে নিতে চাই।”

সভায় তিনি প্রশাসন ও গণমাধ্যমের পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সোনারগাঁ উপজেলার উন্নয়ন কর্মকা- আরও গতিশীল করার প্রত্যাশা ব্যক্ত করেন।

প্রকাশক ও সম্পাদক : আবদুল্লাহ আল মামুন । বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃশিমুলতলীর বাজার,হাইজাদী, আড়াইহাজার, নারায়ণগঞ্জ। মোবাইলঃ 01923708085, ইমেইল : alm97384@gmail.com, ওয়েব সাইট : www.deshbani24.com

প্রিন্ট করুন