সিদ্ধিরগঞ্জ তরুণদলের উদ্যোগে দোয়া মাহফিলে মান্নান।

দেশবাণী রিপোর্ট
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫ । ৭:০৯ অপরাহ্ণ
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় বিভিন্ন মাদ্রাসার আলেম ওলামা ও মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে নারায়ণগঞ্জ জেলা তরুণ দলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল করেছেন।
নারায়ণগঞ্জ-৩(সোনারগাঁও-সিদ্ধিরগঞ্জ) আসনের বিএনপির মনোনিত প্রার্থী বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান।
৪ ডিসেম্বর বৃহস্পতিবার বাদ জোহর সিদ্ধিরগঞ্জ থানাধীন ১০নং ওয়ার্ডের ইব্রাহিম টেক্সটাইল মিলের বালুর মাঠে এই দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে বিপুলসংখ্যক আলেম ওলামা ও মাদ্রাসার শিক্ষার্থীসহ বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এতে উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইমাম হোসেন বাদল, জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক মজিবুর রহমান, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মমিনুর রহমান বাবু, মহানগর কৃষক দলের সাধারণ সম্পাদক সাইফউদ্দীন মাহামুদ ফয়সাল, মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি অ্যাডভোকেট রাকিবুর রহমান সাগর, জেলা তরুণ দলের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল করিম, সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, সহসভাপতি মীর আরিফ, সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রিপন সরকার, সদস্য সচিব রেদোয়ান রহমান পাপ্পু, যুগ্ম আহ্বায়ক আহমেদ হুমায়ুন কবির, নুরুল ইসলাম, কর্ণেল, সুহিন, সিদ্ধিরগঞ্জ থানা কৃষক দলের আহ্বায়ক জসিম উদ্দিন, যুগ্ম আহ্বায়ক সবুজ খান, সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম, সিদ্ধিরগঞ্জ থানাধীন ১০নং ওয়ার্ড যুবদল নেতা আরাফাত রহমান প্রমুখ।
দোয়া ও মিলাদ মাহফিল শেষে আজহারুল ইসলাম মান্নান বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া প্রার্থনা করে বলেন, আমার নেত্রী আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার গণতন্ত্রের প্রতীক। দলমত নির্বিশেষে আজ দেশের সকল মানুষ বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া প্রার্থনা করছেন। যার যার ধর্ম অনুসারে দেশের মানুষ দোয়া মাহফিল করছেন।
দোয়া ও মিলাদ মাহফিল শেষে সকলের মাঝে রান্না করা খিচুরি বিতরণ করা হয়।
প্রকাশক ও সম্পাদক : আবদুল্লাহ আল মামুন । বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃশিমুলতলীর বাজার,হাইজাদী, আড়াইহাজার, নারায়ণগঞ্জ। মোবাইলঃ 01923708085, ইমেইল : alm97384@gmail.com, ওয়েব সাইট : www.deshbani24.com

প্রিন্ট করুন