খালেদা জিয়ার সুস্থতা কামনায় বন্দরে দোয়া মাহফিল।

দেশবাণী রিপোর্ট
প্রকাশের সময়: মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫ । ৮:৩৫ অপরাহ্ণ

 

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনায় নারায়ণগঞ্জ -৫ আসনের বিএনপির ধানের শীষের মনোনিত প্রার্থী মাসুদুজ্জামান এর পক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

২রা ডিসেম্বর (মঙ্গলবার) বাদ এশা বন্দর হাফেজিবাগ দত্তবাড়ী এলাকায় ২২ নং ওয়ার্ড যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সোহেল এর আয়োজনে এ দোয়া মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য অ্যাডভোকেট মোঃ শরীফুল ইসলাম শিপলু, বন্দর থানা যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক কাজী সোহাগ, মোঃ সেলিম, নাছির, মোঃ লিটন, শফিকুল ইসলাম, মহিউদ্দিন, তুহিনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

 

প্রকাশক ও সম্পাদক : আবদুল্লাহ আল মামুন । বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃশিমুলতলীর বাজার,হাইজাদী, আড়াইহাজার, নারায়ণগঞ্জ। মোবাইলঃ 01923708085, ইমেইল : alm97384@gmail.com, ওয়েব সাইট : www.deshbani24.com

প্রিন্ট করুন