অসুস্থ টিপুর পাশে এড. শিপলু।। দোয়া চাইলেন 

বিশেষ প্রতিবেদক
প্রকাশের সময়: শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫ । ৬:২৮ অপরাহ্ণ

 

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপুর শারীরিক অবস্থার খোঁজখবর নিতে তার বাসায় যান নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য এডভোকেট মোঃ শরিফুল ইসলাম শিপলু ও আইনজীবী ফোরাম নেতা এডভোকেট মোহাম্মদ আলী। শনিবার (১৫ নভেম্বর) বিকেলে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে শয্যাশায়ী থাকায় কুশলাদি ও চিকিৎসার খোঁজখবর নেন। অ্যাডভোকেট শিপলু সাংবাদিকদের মাধ্যমে সকলের কাছে দোয়ার আবেদন করেন তার রোগ মুক্তি কামনায়।

অ্যাডভোকেট শিপলু আরো বলেন, টিপু ভাইয়ের সাথে ছাত্রদলের কর্মী ছিলাম।তরুণ বয়স থেকে দেখে আসছি ভাইকে রাজনীতিতে এক উদ্যমি শক্তি হিসেবে। মহান আল্লাহ চাহেতো তিনি দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন।

প্রকাশক ও সম্পাদক : আবদুল্লাহ আল মামুন । বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃশিমুলতলীর বাজার,হাইজাদী, আড়াইহাজার, নারায়ণগঞ্জ। মোবাইলঃ 01923708085, ইমেইল : alm97384@gmail.com, ওয়েব সাইট : www.deshbani24.com

প্রিন্ট করুন