ধানের শীষ প্রতীকে মাঠে নামছেন আজাদ।

আড়াইহাজার প্রতিনিধি
প্রকাশের সময়: বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬ । ৬:০১ অপরাহ্ণ

 

 

নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনে নির্বাচনী উত্তাপ ক্রমেই বাড়ছে। প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে সেই উত্তাপ আরও স্পষ্ট হয়ে উঠেছে। বিএনপির মনোনিত প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীক নিয়ে মাঠে নামছেন বিএনপির ঢাকা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ।বুধবার (২১ জানুয়ারি) সকালে নারায়ণগঞ্জ জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়।

এদিকে প্রতীক বরাদ্দের পর থেকেই আজাদের সমর্থকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। কার্যালয় চত্বরে তার অনুসারীরা স্লোগান দেন এবং দ্রুত নির্বাচনী প্রচারণা শুরু করার প্রস্তুতি নিতে থাকেন। স্থানীয়ভাবে জানা গেছে, খুব শিগগিরই তিনি গণসংযোগ, উঠান বৈঠক ও পথসভা শুরু করবেন।

নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনটি রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হওয়ায় এখানে প্রতিদ্বন্দ্বিতা বেশ জমজমাট হবে বলে ধারণা করা হচ্ছে। ধানের শীষ প্রতীক নিয়ে আজাদ কতটা প্রভাব ফেলতে পারেন, সেদিকে এখন তাকিয়ে রয়েছেন ভোটার ও রাজনৈতিক মহল।

সব মিলিয়ে প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনে নির্বাচনী লড়াই নতুন গতি পেল, আর সেই লড়াইয়ে ধানের শীষ মার্কা নিয়ে শক্ত অবস্থান তৈরির প্রত্যাশা বিএনপি নেতা আজাদের।

প্রকাশক ও সম্পাদক : আবদুল্লাহ আল মামুন । বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃশিমুলতলীর বাজার,হাইজাদী, আড়াইহাজার, নারায়ণগঞ্জ। মোবাইলঃ 01923708085, ইমেইল : alm97384@gmail.com, ওয়েব সাইট : www.deshbani24.com

প্রিন্ট করুন