অসুস্থ জহির’কে দেখতে গেলেন বিএনপি নেতা সুমন

আবদুল্লাহ আল মামুন
প্রকাশের সময়: রবিবার, ২৯ জুন, ২০২৫ । ১২:০৪ অপরাহ্ণ

অসুস্থ নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি জহিরুল ইসলাম জহির কে তার নিজ বাসায় দেখতে যান গেলেন বিএনপি’র কেন্দ্রীয় সহ অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য মাহমুদুর রহমান সুমন।

শনিবার (২৮ জুন) দুপুরে উপজেলা হাইজাদী ইউনিয়নের ধন্দী এলাকায় তার নিজ বাড়িতে দেখতে যান তিনি।

এ সময় অসুস্থ জহিরুল ইসলাম জহিরের শারীরিক অবস্থার খোঁজখবর নেন তিনি এবং অসুস্থ এ নেতার রোগমুক্তি কামনা করেন।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপি’র অন্যান্য নেতাকর্মীবৃন্দ।

উল্লেখ্য, গত আনুমানিক এক মাস পূর্বে মোটরসাইকেল দুর্ঘটনায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন সাবেক এই সহ-সভাপতি জহিরুল ইসলাম জহির। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে যান দলের কর্মীরা। তার শারীরিক অবস্থা বর্তমানে উন্নতির দিকে। তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

প্রকাশক ও সম্পাদক : আবদুল্লাহ আল মামুন । বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃশিমুলতলীর বাজার,হাইজাদী, আড়াইহাজার, নারায়ণগঞ্জ। মোবাইলঃ 01923708085, ইমেইল : alm97384@gmail.com, ওয়েব সাইট : www.deshbani24.com

প্রিন্ট করুন