ঢাকা বিভাগের বিএনপির সহসাংগঠনিক সম্পাদক ও নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনের বিএনপির মনোনীত প্রার্থী নজরুল ইসলাম আজাদ বলেছেন, আপানারা আমাকে এমপি বানিয়ে সকল প্রকার সেবা আপনারা আমার কাছ থেকে বুঝে নিবেন। আমি সংসদ সদস্য নির্বাচিত হলে সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজমুক্ত, স্বপ্নের আড়াইহাজার গড়ে তুলব। সেই স্বপ্নের আড়াইহাজার গড়তে আপনাদের সকলকে আমি পাশে চাই। আড়াইহাজারে কোন চোর ডাকাত থাকবে না , তাদেরকে কর্মসংস্থানের মধ্যে দিয়ে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা হবে।
রোববার আড়াইহাজার উপজেলা বিএনপি’র উদ্যোগে উপজেলার শহীদ মঞ্জুর স্টোডিয়ামে নির্বাচনী মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
আড়াইহাজার উপজেলা বিএনপির সভাপতি ইউসুফ আলী ভূইয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জুয়েল আহমেদের পরিচালনায় আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি মামুন মাহমুদ, জেলা বিএনপির সহ সভাপতি মাকসুদুল হাসান বাজিক, বিএনপি নেতা রাকিবুল ইসলাম রাকিব, লুৎফুর রহমান আব্দু, মতিউর রহমান মতিন, ভিপি কবির হোসেন, মোহাম্মদ উল্লাহ লিটন, সালাউদ্দিন ডালিম, ছাত্রদলের নেতা মোবারক হোসেন ও রফিকুল ইসলাম রফিক ও উপজেলার ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ সহ অংঘসংঘঠনের নেতৃবৃন্দ।
তিনি আরও বলেন, উপজেলার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে উন্নত করার পাশাপাশি মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ, আত্মসামাজিক ব্যবস্থাকে আরও মজবুত করা এবং অর্থনৈতিক কর্মকাণ্ড বেগবান করা হবে। পাশাপাশি মানুষের কর্মসংস্থান সৃষ্টি করা হবে। ১২ ফেব্রুয়ারী যার যার অবস্থান থেকে সবাইকে নিয়ে ভোট কেন্দ্রে গিয়ে ধানের শীষে ভোট দেওয়ার জন্য আড়াইহাজারের সকল ভোটারদের প্রতি আহ্বান জানান।

আড়াইহাজার প্রতিনিধি
প্রকাশের সময়: রবিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬ । ৭:৫৬ অপরাহ্ণ