খুঁজুন

“সিটি মেয়র হিসেবে নগরীর হাওয়ায় কার নাম”? ​

বিশেষ প্রতিবেদক, নারায়ণগঞ্জ।
প্রকাশিত: রবিবার, ১ নভেম্বর, ২০২৬, ১২:১৮ অপরাহ্ণ
“সিটি মেয়র হিসেবে নগরীর হাওয়ায় কার নাম”?  ​

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনকে কেন্দ্র করে নগরজুড়ে বইতে শুরু করেছে আগাম নির্বাচনী হাওয়া। চায়ের দোকান থেকে শুরু করে আড্ডার টেবিলে এখন একটাই আলোচনা—কে হচ্ছেন নগরীর আগামী কাণ্ডারি? সাধারণ মানুষের মুখে মুখে উচ্চারিত হচ্ছে একাধিক সম্ভাবনাময় নেতার নাম, যার মধ্যে সবচেয়ে জোরালো আলোচনা চলছে জনবান্ধব ও তরুণ সমাজসেবক রাকিবুল ইসলাম রাকিবকে ঘিরে। তবে সেই সাথে স্থানীয় রাজনীতির মাঠে অন্যান্য প্রতিষ্ঠিত প্রার্থীদের সমীকরণ নিয়েও চলছে নানা বিশ্লেষণ।

 

নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনের সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম আজাদের ছোট ভাই রাকিবুল ইসলাম রাকিব দীর্ঘদিন ধরে অবহেলিত ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে নগরবাসীর হৃদয় জয় করে নিয়েছেন।

​দীর্ঘদিন ধরে ‘মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশন’-এর ব্যানার নিয়ে তিনি নারায়ণগঞ্জের প্রতিটি ওয়ার্ড ও মহল্লায় ধারাবাহিক মানবিক ও সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছেন। স্থানীয়দের মতে, কোনো প্রচার-প্রচারণার মোহে নয়, বরং খাঁটি মানবসেবার তাগিদ থেকেই তিনি কাজ করে যাচ্ছেন।

​তার সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের পরিধি অত্যন্ত বিস্তৃত। সম্প্রতি হিন্দু সম্প্রদায়ের বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে বস্ত্র বিতরণ ও প্রয়োজনীয় আর্থিক অনুদান প্রদান করেছেন তিনি। একইভাবে পবিত্র ঈদুল ফিতর ও ঈদুল আজহায় দুস্থ ও নিম্নবিত্ত পরিবারগুলোর মাঝে ঈদ সামগ্রী ও সহায়তা পৌঁছে দিয়েছেন।

​শুধু ধর্মীয় উৎসবই নয়, তীব্র খরতাপের মধ্যে শিক্ষার্থীরা যখন পরীক্ষায় অংশ নেয়, তখন পরীক্ষাকেন্দ্রগুলোর সামনে বিনামূল্যে ঠাণ্ডা সুপেয় পানি, স্যালাইন এবং শিক্ষা সামগ্রী বিতরণ করে সর্বস্তরের অভিভাবক ও শিক্ষার্থীদের আস্থা অর্জন করেছেন তিনি। দল-মত ও ধর্ম-বর্ণ নির্বিশেষে সর্বস্তরের মানুষের কাছে তিনি এখন এক মানবিক ও নির্ভরযোগ্য নাম। নারায়ণগঞ্জের সাধারণ মানুষের একাংশ মনে করছেন, শহরকে একটি পরিকল্পিত, আধুনিক ও সবুজ হিসেবে গড়ে তুলতে তরুণ এই নেতৃত্বের ভূমিকা বেশ কার্যকর হতে পারে।

​

একদিকে তরুণ সমাজসেবক রাকিবুল ইসলাম রাকিবের ইতিবাচক ভাবমূর্তি যেমন আলোচনার কেন্দ্রে, অন্যদিকে নগরীর অন্যান্য পরিচিত রাজনৈতিক ব্যক্তিত্বদের অবস্থান নিয়েও শুরু হয়েছে চুলচেরা বিশ্লেষণ।

অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান নারায়ণগঞ্জের রাজনীতির মাঠে বর্ষীয়ান মুখ হলেও সাম্প্রতিক সময়ের কিছু সমালোচনামূলক কর্মকাণ্ড ও বিতর্কের কারণে তার রাজনৈতিক অবস্থান এবং ভোটারদের মাঝে গ্রহণযোগ্যতা নিয়ে নতুন করে প্রশ্ন ও নেতিবাচক আলোচনা তৈরি হয়েছে।

মডেল মাসুদ কোনো এক সময় মাঠে সরব উপস্থিতি থাকলেও বর্তমানে রাজনীতি ও মাঠের কর্মসূচিতে তাকে আর আগের মতো দেখা যায় না। মাঠপর্যায়ের বিশ্লেষণে তিনি বর্তমানে রাজনীতির মাঠ থেকে অনেকটাই নিষ্ক্রিয় বা অনুপস্থিত বললেই চলে।

মাকসুদুল আলম খোরশেদ দীর্ঘদিনের জনপ্রতিনিধি হিসেবে নিজের একটি পরিচ্ছন্ন বা ‘ক্লিন’ ভাবমূর্তি বজায় রাখতে পেরেছেন তিনি। রাজনৈতিক টানাপোড়েনের মধ্যেও সততা ও জনসেবামুখী কাজের কারণে আগামী সিটি নির্বাচনে একজন শক্তিশালী ও সম্ভাবনাময় প্রার্থী হিসেবে আবারও নতুন করে উঠে আসতে পারে তার নাম।

​সব মিলিয়ে, আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনকে কেন্দ্র করে নারায়ণগঞ্জ নগরীর রাজনৈতিক হাওয়া প্রতিনিয়ত রূপ পাল্টাচ্ছে। এখন দেখার বিষয় আগামী সিটি কর্পোরেশন নির্বাচনে নতুন ও তরুণ নেতৃত্বের প্রতি তৈরি হওয়া প্রত্যাশা থাকছে নাকি অভিজ্ঞ নেতাদের পুনর্মূল্যায়নের মধ্য দিয়েই নির্ধারিত হবে আগামীর নারায়ণগঞ্জ নগরীর চূড়ান্ত রূপরেখা।

 

আড়াইহাজারে লাইসেন্স ছাড়াই চলছে ১৪টি হাসপাতাল ও ক্লিনিক।

বিশেষ প্রতিবেদক, আড়াইহাজার।
প্রকাশিত: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ১০:৪২ অপরাহ্ণ
আড়াইহাজারে লাইসেন্স ছাড়াই চলছে ১৪টি হাসপাতাল ও ক্লিনিক।

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় লাইসেন্স নবায়ন না করেই এবং কোনো ধরনের অনুমোদন ছাড়াই চলছে ১৪টি বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক। নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন কার্যালয়ের হালনাগাদ তথ্য বিশ্লেষণে এমন উদ্বেগজনক চিত্র উঠে এসেছে। সিভিল সার্জন কার্যালয় থেকে কঠোর নির্দেশনা জারি করা হলেও স্থানীয় প্রশাসনের দৃশ্যমান কোনো পদক্ষেপ না থাকায় চরম ঝুঁকিতে পড়েছে উপজেলার সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা।

​সিভিল সার্জন কার্যালয়ের সরবরাহ করা তালিকা অনুযায়ী, আড়াইহাজার উপজেলায় ১৫টি বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক এবং ৪টি প্যাথলজি বা ডায়াগনস্টিক সেন্টার নিবন্ধিত রয়েছে। তবে এর মধ্যে ১৩টি হাসপাতালের লাইসেন্সের মেয়াদ অনেক আগেই উত্তীর্ণ হয়ে গেছে এবং ১টি হাসপাতাল কোনো ধরনের অনুমোদন ছাড়াই কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

​

সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, লাইসেন্স নবায়ন না করে মেয়াদোত্তীর্ণ অবস্থায় চলা ১৩টি প্রতিষ্ঠান ও সেগুলোর সর্বশেষ নবায়নের অর্থবছর হলো-

  • ​আই হসপিটাল অ্যান্ড ফ্যাকো সেন্টার (২০২০-২০২১)
  • ​মা ও শিশু হসপিটাল (২০২১-২০২২)
  • ​হাজী আব্দুল মালেক প্রধান মডার্ন হাসপাতাল (২০২২-২০২৩)
  • ​জনসেবা হাসপাতাল অ্যান্ড ল্যাব (২০২২-২০২৩)
  • ​এ টু জেড ডিজিটাল হাসপাতাল (২০২৩-২০২৪)
  • ​সেন্ট্রাল হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার (২০২৩-২০২৪)
  • ​ফয়সাল হসপিটাল (২০২৩-২০২৪)
  • ​নুরজাহান হাসপাতাল (২০২৩-২০২৪)
  • ​পপুলেশন হেলথ রিসার্চ অ্যান্ড ট্রেনিং সোসাইটি ক্লিনিক (২০২৩-২০২৪)
  • ​কনফিডেন্ট মেডিকেল সেন্টার (২০২৩-২০২৪)
  • ​প্রবাসী হাসপাতাল (২০২৪-২০২৫)
  • ​ফিয়ার্স আই হাসপাতাল (২০২৪-২০২৫)
  • ​পপুলার হসপিটাল অ্যান্ড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার (২০২৫-২০২৬)

​

অন্যদিকে, সিভিল সার্জন কার্যালয়ের তালিকার বাইরে থাকা আড়াইহাজার উপজেলা সদরে অবস্থিত ‘প্রবাসী কল্যাণ হাসপাতাল’-এর কোনো লাইসেন্স বা অনুমোদনের তথ্য পাওয়া যায়নি। অনুমোদনহীন এই হাসপাতালটির বিরুদ্ধে সম্প্রতি চিকিৎসায় অবহেলার গুরুতর অভিযোগ উঠেছে।

​জানা গেছে, গত ৫ অক্টোবর সন্তান প্রসবের পর অতিরিক্ত রক্তক্ষরণে নারগিস আক্তার (৩৫) নামে এক প্রসূতির মৃত্যু হয়। নিহতের পরিবারের অভিযোগ, সময়মতো প্রয়োজনীয় ও সঠিক চিকিৎসা না পাওয়ায় তাঁর মৃত্যু হয়েছে। পরবর্তীতে ৩ লাখ টাকার বিনিময়ে বিষয়টি ধামাচাপা দেওয়া হয় বলে ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে।

​

ঝুটের টাকায় সাগরের কর্মী রবি, তৃণমূলে নিন্দার ঝড়!

নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ।
প্রকাশিত: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ১০:১৩ অপরাহ্ণ
ঝুটের টাকায় সাগরের কর্মী রবি, তৃণমূলে নিন্দার ঝড়!

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি বিক্ষোভ মিছিলে মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি রাকিবুর রহমান সাগরের পেছনে সাধারণ অংশগ্রহণকারী হিসেবে জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক মনিরুল ইসলাম রবির উপস্থিতিকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও তৃণমূলে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

​স্থানীয় সূত্র ও দলীয় নেতাকর্মীদের বরাতে জানা যায়, মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবস্থান ও বিক্ষোভ মিছিলের কর্মসূচি পালন করে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ডাকা ধর্মঘটের প্রতিবাদে ও নৈরাজ্য ঠেকাতে নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদের নির্দেশে এই কর্মসূচির আয়োজন করা হয় বলে জানা গেছে।

​প্রত্যক্ষদর্শী ও স্থানীয় নেতাকর্মীদের ভাষ্যমতে, উক্ত মিছিলের অগ্রভাগে থেকে নেতৃত্ব দেন মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি রাকিবুর রহমান সাগর। ওই মিছিলে সাগরের পেছনের সারিতে সাধারণ মিছিলকারী হিসেবে অংশগ্রহণ করতে দেখা যায় জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক মনিরুল ইসলাম রবিকে। একজন জ্যেষ্ঠ নেতার এমন অবস্থানে দলের তৃণমূল নেতাকর্মীদের একাংশের মধ্যে ক্ষোভ ও বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

​এদিকে, স্থানীয় রাজনৈতিক মহল ও দলীয় নেতাকর্মীদের একাংশের অভিযোগ, ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর সিদ্ধিরগঞ্জের আদমজী ইপিজেডের অন্তত ১৭টি ফ্যাক্টরির ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নেন রাকিবুর রহমান সাগর। এর আগে আওয়ামী লীগ সরকার আমলে ইন্টারপোলের রেড ওয়ারেন্টভুক্ত আসামি ও বর্তমানে কারাগারে থাকা সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের সভাপতি মতিউর রহমান মতির নিয়ন্ত্রণে এসব ফ্যাক্টরির ঝুট ব্যবসা পরিচালিত হতো। স্থানীয় নেতাকর্মীদের দাবি, গত আড়াই বছরে এই ঝুট ব্যবসা নিয়ন্ত্রণ করে বিপুল অর্থবিত্তের মালিক হয়েছেন সাগর, এবং আর্থিক প্রভাবের কারণেই জ্যেষ্ঠ নেতারা এখন তার নেতৃত্বে কর্মসূচিতে অংশ নিচ্ছেন।

ফতেহপুর ইউনিয়নে জনসেবা ও পরিচ্ছন্ন রাজনীতির প্রতীক মো. মাসুদুর রহমান।

বিশেষ প্রতিবেদক, আড়াইহাজার।
প্রকাশিত: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ৫:০৫ অপরাহ্ণ
ফতেহপুর ইউনিয়নে জনসেবা ও পরিচ্ছন্ন রাজনীতির প্রতীক মো. মাসুদুর রহমান।

​

রাজনীতি মানেই ক্ষমতার লড়াই কিংবা বিতর্কিত কর্মকাণ্ড নয়—জনসেবা ও ত্যাগের এক অনন্য উদাহরণ তৈরি করে ফতেহপুর ইউনিয়নের সর্বস্তরের মানুষের আস্থার প্রতীক হয়ে উঠেছেন কারানির্যাতিত বিএনপি নেতা মো. মাসুদুর রহমান। ছাত্ররাজনীতি থেকে শুরু করে দীর্ঘ রাজনৈতিক পথপরিক্রমায় নানা প্রতিকূলতা, হামলা-মামলা ও কারাবাসের মুখোমুখি হলেও আদর্শ থেকে একচুলও বিচ্যুত হননি এই মাটি ও মানুষের নেতা।

ফতেহপুর ইউনিয়নের কৃতি সন্তান মো. মাসুদুর রহমান বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত থেকে বিভিন্ন সময় রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন। বহুবার কারাভোগ করলেও তিনি কখনো আপস করেননি। ৫ আগস্টের পর যখন অনেকেই ক্ষমতার অপব্যবহার, চাঁদাবাজি ও লুটপাটে লিপ্ত হয়ে আঙুল ফুলে কলাগাছ হয়েছেন, তখনো মাসুদুর রহমান সমস্ত বিতর্কিত কর্মকাণ্ডের বাইরে থেকে নিজ পকেটের অর্থ খরচ করে দলের রাজনীতি টিকিয়ে রেখেছেন। তাঁর বিরুদ্ধে বিগত দিনেও কোনো ধরনের বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগ নেই।

সাধারণত অনেক নেতা জনসেবা কিংবা মসজিদ-মাদ্রাসায় বড় অঙ্কের অনুদানের প্রতিশ্রুতি দিলেও তা কেবল খাতার পাতায় বা বাকিতেই সীমাবদ্ধ থাকে। কিন্তু মাসুদুর রহমানের চিত্র সম্পূর্ণ আলাদা। তিনি কথায় নয়, কাজে বিশ্বাসী। তাঁর জনহিতকর কাজে কোনো ‘বাকির খাতা’ নেই; বরং যেকোনো সংকটে তিনি সরাসরি নগদ সহায়তা নিয়ে হাজির হন অসহায় মানুষের দুয়ারে। এলাকার কেউ দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হলে সাধ্যমতো পাশে দাঁড়ান। বিশেষ করে অসচ্ছল পরিবারের মেয়েদের বিবাহে আর্থিক সহযোগিতা থেকে শুরু করে এলাকার মসজিদ, মাদ্রাসা, মন্দির ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে তিনি সবসময় অগ্রণী ভূমিকা পালন করে আসছেন।

যুবসমাজকে মাদকমুক্ত ও অপরাধ থেকে দূরে রাখতে দীর্ঘদিন ধরে নিজ ইউনিয়নের কোমলমতি ও তরুণ ছেলেদের মাঝে নিয়মিত খেলাধুলার সামগ্রী বিতরণ করে আসছেন এই নেতা। বাবা-মায়ের আদর্শে নিজে সুশিক্ষায় শিক্ষিত ও প্রতিষ্ঠিত ব্যবসায়ী হওয়ার সুবাদে তিনি আগামী প্রজন্মকে একটি শিক্ষিত জাতি হিসেবে গড়ে তুলতে চান। ফতেহপুর ইউনিয়নকে একটি আদর্শ ও মডেল ইউনিয়ন হিসেবে রূপ দেওয়া এবং সবুজ সমারোহে সাজানোই তাঁর মূল স্বপ্ন।

ফতেহপুর ইউনিয়নে বর্তমান সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদের অন্ধ ভক্ত ও অনুসারীদের মধ্যে শুরুতেই যার নাম আসে, তিনি হলেন মো. মাসুদুর রহমান। দলের চরম দুর্দিনেও তিনি ফতেহপুর ইউনিয়ন থেকে এমপির ধানের শীষের ঝান্ডা শক্ত হাতে ধরে রেখেছিলেন। বর্তমানে এমপির অত্যন্ত আস্থাভাজন ও ঘনিষ্ঠ কর্মী হিসেবে তাঁর সুখ্যাতি রয়েছে। তাঁর সাথে রয়েছে একটি বিশাল ও বলিষ্ঠ কর্মী বাহিনী; যারা কোনো দলছুট বা নব্য বিএনপি নয়, বরং পরীক্ষিত ও সাচ্চা আজাদপ্রেমী। এমপি মহোদয়ের সান্নিধ্য ও দিকনির্দেশনায় তিনি সম্প্রতি এলাকায় একাধিক উন্নয়নমূলক কাজ সম্পন্ন করেছেন।

সাদা মাটা জীবনযাপন, সদালাপী স্বভাব এবং মেহনতী, দিনমজুর ও কৃষকদের সঙ্গে নিবিড় যোগাযোগের কারণে সর্বস্তরের মানুষের মাঝে তাঁর রয়েছে ব্যাপক গ্রহণযোগ্যতা। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে তাঁকে চেয়ারম্যান পদে দেখতে চান স্থানীয় ভোটার ও রাজনৈতিক বিশ্লেষকরা। তাদের মতে, ফতেহপুর ইউনিয়নে তাকে প্রার্থী করা হলে বিএনপি একটি নিরঙ্কুশ বিজয় অর্জন করবে। এলাকার সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে থাকা এই মানবতাবাদী নেতা এখন জনসমর্থন নিয়ে ফতেহপুর ইউনিয়নকে একটি আধুনিক ও রোল মডেল হিসেবে গড়ে তুলতে দ্বারে দ্বারে ঘুরছেন এবং সবার দোয়া ও আশীর্বাদ কামনা করছেন।

আড়াইহাজারে লাইসেন্স ছাড়াই চলছে ১৪টি হাসপাতাল ও ক্লিনিক। ঝুটের টাকায় সাগরের কর্মী রবি, তৃণমূলে নিন্দার ঝড়! ফতেহপুর ইউনিয়নে জনসেবা ও পরিচ্ছন্ন রাজনীতির প্রতীক মো. মাসুদুর রহমান। কাঠের চশমায় শীর্ষ নেতৃত্ব, অভুক্ত ত্যাগীরা। "ইউপি নির্বাচনে তৃণমূলের আস্থায় অলি"!