টাঙ্গাইলের ঘাটাইলে আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ অক্টোবর) সকাল ১০টায় ঘাটাইল উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ঘাটাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ নুরী তাসমিন উর্মি। সভায় আসন্ন দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপন, পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিতকরণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।
এ সময় থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মোখছেদুর রহমান,উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক হাজী বিল্লাল হোসেন,বিআরডিবির চেয়ারম্যান মোঃ হারুন অর রশীদ,পৌর বিএনপি সাবেক সভাপতি মঞ্জুরুল হক মঞ্জু,উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি অধ্যাপক অধীর চন্দ্র সহা,সম্পাদক শ্রী অমুল্য চন্দ্র,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ তরিকুল ইসলাম,
উপজেলা জামায়াত ইসলামের আমীর মোঃ রাসেল মিয়া,পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সভায় শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে উদযাপনে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।
কালাপাহাড়িয়া ইউনিয়ন যুবদলের সদ্য প্রয়াত সভাপতি জহিরের কবর জিয়ারত ও তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনায় কবরস্থানে সর্বস্তরের মানুষের ঢল নেমেছে। গত ২৩ই নভেম্বর ( শুক্রবার) বাদ জুম্মা থেকেই কালাপাহাড়িয়া ইউনিয়নসহ আশপাশের এলাকার বিভিন্ন প্রান্ত থেকে আত্মীয়-স্বজন, দলীয় নেতাকর্মী, বন্ধু-বান্ধব ও সাধারণ মানুষ তাঁর কবরের পাশে ভিড় জমাতে শুরু করেন।
সরেজমিনে দেখা যায়, দলমত নির্বিশেষে নানা শ্রেণি-পেশার মানুষ ও রাজনৈতিক সহযোদ্ধারা কবরস্থানে উপস্থিত হয়ে জহিরের কবরের পাশে দাঁড়িয়ে সুরা ফাতিহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন। এ সময় দীর্ঘদিনের সহকর্মী ও প্রিয়জনদের অনেককেই আবেগাপ্লুত হয়ে পড়তে দেখা যায়। তাঁদের উপস্থিতিতে পুরো কবরস্থান এলাকায় এক শোকাবহ ও আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
কবর জিয়ারত করতে আসা স্থানীয় বাসিন্দা ও দলীয় নেতাকর্মীরা মরহুম জহিরের রাজনৈতিক ও কর্মময় জীবন এবং মানবিক গুণাবলির কথা স্মরণ করেন। উপস্থিত এক সহযোদ্ধা বলেন, “জহির ভাই অত্যন্ত বিনয়ী, পরোপকারী ও ভালো মনের মানুষ ছিলেন। সংগঠনের প্রতি তাঁর অবদান ও এলাকার মানুষের প্রতি ভালোবাসা চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁর অকাল প্রয়াণে আমরা একজন যোগ্য নেতৃত্ব ও প্রকৃত ভালো মানুষকে হারালাম। আল্লাহ যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস দান করেন।”
এদিকে, জহিরের পরিবার ও স্থানীয় যুবদলের পক্ষ থেকে মরহুমের রুহের মাগফিরাত কামনায় সকলের কাছে দোয়া চাওয়া হয়েছে। পাশাপাশি জীবদ্দশায় তাঁর কোনো আচরণে কেউ কষ্ট পেয়ে থাকলে তা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ জানিয়েছেন পরিবারের সদস্যরা।
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় লাইসেন্স নবায়ন না করেই এবং কোনো ধরনের বৈধ অনুমোদন ছাড়াই দেদারসে চলছে ১৪টি বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক। নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন কার্যালয়ের হালনাগাদ তথ্য বিশ্লেষণে এমন উদ্বেগজনক চিত্র উঠে এসেছে। জেলা স্বাস্থ্য বিভাগ থেকে কঠোর নির্দেশনা জারি করা হলেও স্থানীয় প্রশাসনের দৃশ্যমান কোনো অভিযান বা পদক্ষেপ না থাকায় চরম স্বাস্থ্যঝুঁকিতে পড়েছে উপজেলার সাধারণ মানুষ। প্রশ্ন উঠেছে—কাদের ছত্রছায়ায় বা কাকে ‘ম্যানেজ’ করে বছরের পর বছর চলছে এসব অবৈধ চিকিৎসা প্রতিষ্ঠান?
সিভিল সার্জন কার্যালয়ের সরবরাহ করা তালিকা অনুযায়ী, আড়াইহাজার উপজেলায় মোট ১৫টি বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক এবং ৪টি প্যাথলজি বা ডায়াগনস্টিক সেন্টার নিবন্ধিত রয়েছে। তবে এর মধ্যে ১৩টি হাসপাতালের লাইসেন্সের মেয়াদ অনেক আগেই উত্তীর্ণ হয়ে গেছে এবং ১টি হাসপাতাল সম্পূর্ণ অনুমোদন ছাড়াই কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, লাইসেন্স নবায়ন না করে মেয়াদোত্তীর্ণ অবস্থায় চলা ১৩টি প্রতিষ্ঠান ও সেগুলোর সর্বশেষ নবায়নের অর্থবছর হলো—
আই হসপিটাল অ্যান্ড ফ্যাকো সেন্টার (২০২০-২০২১)
মা ও শিশু হসপিটাল (২০২১-২০২২)
হাজী আব্দুল মালেক প্রধান মডার্ন হাসপাতাল (২০২২-২০২৩)
জনসেবা হাসপাতাল অ্যান্ড ল্যাব (২০২২-২০২৩)
এ টু জেড ডিজিটাল হাসপাতাল (২০২৩-২০২৪)
সেন্ট্রাল হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার (২০২৩-২০২৪)
ফয়সাল হসপিটাল (২০২৩-২০২৪)
নুরজাহান হাসপাতাল (২০২৩-২০২৪)
পপুলেশন হেলথ রিসার্চ অ্যান্ড ট্রেনিং সোসাইটি ক্লিনিক (২০২৩-২০২৪)
কনফিডেন্ট মেডিকেল সেন্টার (২০২৩-২০২৪)
প্রবাসী হাসপাতাল (২০২৪-২০২৫)
ফিয়ার্স আই হাসপাতাল (২০২৪-২০২৫)
পপুলার হসপিটাল অ্যান্ড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার (২০২৫-২০২৬)
সিভিল সার্জন কার্যালয়ের নিবন্ধিত তালিকার সম্পূর্ণ বাইরে থাকা আড়াইহাজার উপজেলা সদরে অবস্থিত ‘প্রবাসী কল্যাণ হাসপাতাল’-এর কোনো লাইসেন্স বা অনুমোদনের তথ্য পাওয়া যায়নি। অনুমোদনহীন এই হাসপাতালটির বিরুদ্ধে সম্প্রতি চিকিৎসায় চরম অবহেলার গুরুতর অভিযোগ উঠেছে।
জানা গেছে, গত ৫ অক্টোবর ওই হাসপাতালে সন্তান প্রসবের পর অতিরিক্ত রক্তক্ষরণে নারগিস আক্তার (৩৫) নামে এক প্রসূতির মৃত্যু হয়। নিহতের পরিবারের অভিযোগ, সময়মতো প্রয়োজনীয় ও সঠিক চিকিৎসা না পাওয়ায় তাঁর মৃত্যু হয়েছে। পরবর্তীতে স্থানীয় প্রভাবশালীদের মধ্যস্থতায় ৩ লাখ টাকার বিনিময়ে বিষয়টি ধামাচাপা দেওয়া হয় বলে ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে।
স্থানীয় সচেতন মহলের প্রশ্ন, ২০২০-২১ অর্থবছর থেকে লাইসেন্স নবায়ন না করেও কীভাবে একটি প্রতিষ্ঠান বছরের পর বছর চিকিৎসা ব্যবসা চালিয়ে যাচ্ছে? অনুমোদনহীন হাসপাতালে রোগী মৃত্যুর মতো ফৌজদারি অপরাধ ঘটলেও কেন তা আইনের আওতায় না এনে টাকার বিনিময়ে মীমাংসা করা হচ্ছে? অভিযোগ রয়েছে, স্থানীয় প্রভাবশালী মহল ও সংশ্লিষ্ট তদারকি সংস্থার এক শ্রেণির অসাধু কর্মকর্তাকে ম্যানেজ করেই এসব প্রতিষ্ঠান নির্বিঘ্নে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
‘দ্য মেডিকেল প্র্যাকটিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিকস অ্যান্ড ল্যাবরেটরিজ (রেগুলেশন) অর্ডিন্যান্স, ১৯৮২’ অনুযায়ী, বৈধ লাইসেন্স বা নবায়ন ছাড়া কোনো বেসরকারি হাসপাতাল বা ক্লিনিক পরিচালনা করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ। এছাড়া চিকিৎসায় অবহেলাজনিত মৃত্যুর ঘটনায় দণ্ডবিধির ৩০৪(ক) ধারা অনুযায়ী ফৌজদারি মামলা দায়েরের বিধান রয়েছে, যা টাকার বিনিময়ে আপসযোগ্য নয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নেতৃত্বে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এসব অবৈধ ও মেয়াদোত্তীর্ণ প্রতিষ্ঠান সিলগালা করা না হলে আড়াইহাজারের সাধারণ মানুষের জীবন আরও বড় ঝুঁকির মুখে পড়বে বলে মনে করছেন স্থানীয়রা।
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় লাইসেন্স নবায়ন না করেই এবং কোনো ধরনের অনুমোদন ছাড়াই চলছে ১৪টি বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক। নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন কার্যালয়ের হালনাগাদ তথ্য বিশ্লেষণে এমন উদ্বেগজনক চিত্র উঠে এসেছে। সিভিল সার্জন কার্যালয় থেকে কঠোর নির্দেশনা জারি করা হলেও স্থানীয় প্রশাসনের দৃশ্যমান কোনো পদক্ষেপ না থাকায় চরম ঝুঁকিতে পড়েছে উপজেলার সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা।
সিভিল সার্জন কার্যালয়ের সরবরাহ করা তালিকা অনুযায়ী, আড়াইহাজার উপজেলায় ১৫টি বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক এবং ৪টি প্যাথলজি বা ডায়াগনস্টিক সেন্টার নিবন্ধিত রয়েছে। তবে এর মধ্যে ১৩টি হাসপাতালের লাইসেন্সের মেয়াদ অনেক আগেই উত্তীর্ণ হয়ে গেছে এবং ১টি হাসপাতাল কোনো ধরনের অনুমোদন ছাড়াই কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, লাইসেন্স নবায়ন না করে মেয়াদোত্তীর্ণ অবস্থায় চলা ১৩টি প্রতিষ্ঠান ও সেগুলোর সর্বশেষ নবায়নের অর্থবছর হলো-
আই হসপিটাল অ্যান্ড ফ্যাকো সেন্টার (২০২০-২০২১)
মা ও শিশু হসপিটাল (২০২১-২০২২)
হাজী আব্দুল মালেক প্রধান মডার্ন হাসপাতাল (২০২২-২০২৩)
জনসেবা হাসপাতাল অ্যান্ড ল্যাব (২০২২-২০২৩)
এ টু জেড ডিজিটাল হাসপাতাল (২০২৩-২০২৪)
সেন্ট্রাল হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার (২০২৩-২০২৪)
ফয়সাল হসপিটাল (২০২৩-২০২৪)
নুরজাহান হাসপাতাল (২০২৩-২০২৪)
পপুলেশন হেলথ রিসার্চ অ্যান্ড ট্রেনিং সোসাইটি ক্লিনিক (২০২৩-২০২৪)
কনফিডেন্ট মেডিকেল সেন্টার (২০২৩-২০২৪)
প্রবাসী হাসপাতাল (২০২৪-২০২৫)
ফিয়ার্স আই হাসপাতাল (২০২৪-২০২৫)
পপুলার হসপিটাল অ্যান্ড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার (২০২৫-২০২৬)
অন্যদিকে, সিভিল সার্জন কার্যালয়ের তালিকার বাইরে থাকা আড়াইহাজার উপজেলা সদরে অবস্থিত ‘প্রবাসী কল্যাণ হাসপাতাল’-এর কোনো লাইসেন্স বা অনুমোদনের তথ্য পাওয়া যায়নি। অনুমোদনহীন এই হাসপাতালটির বিরুদ্ধে সম্প্রতি চিকিৎসায় অবহেলার গুরুতর অভিযোগ উঠেছে।
জানা গেছে, গত ৫ অক্টোবর সন্তান প্রসবের পর অতিরিক্ত রক্তক্ষরণে নারগিস আক্তার (৩৫) নামে এক প্রসূতির মৃত্যু হয়। নিহতের পরিবারের অভিযোগ, সময়মতো প্রয়োজনীয় ও সঠিক চিকিৎসা না পাওয়ায় তাঁর মৃত্যু হয়েছে। পরবর্তীতে ৩ লাখ টাকার বিনিময়ে বিষয়টি ধামাচাপা দেওয়া হয় বলে ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে।
আপনার মতামত লিখুন