৫ নং ওয়ার্ডের জনগণের সেবক হিসেবে কাজ করতে চাই।। আল আমিন মোল্লা
আড়াইহাজার উপজেলার হাইজাদী ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের রাজনীতিতে পরিচিত এক নাম আল আমিন মোল্লা। তৃণমূল থেকে গড়ে ওঠা তুখোড়, পোড়খাওয়া, কারানির্যাতিত এই রাজনীতিবিদ জনসেবার প্রত্যয়ে তৃণমূল এর ইচ্ছায় এবার মেম্বার পদে মানুষের দোয়া ও সমর্থন চাইছেন।
জানাগেছে, স্থানীয় রাজনীতিতে সক্রিয় এই নেতার পরিচয় শুধু রাজনৈতিক কর্মী হিসেবেই নয়, একজন সংগঠক এবং সাধারণ মানুষের কাছে সহজ-সরল স্বভাবের মানুষ হিসেবেও পরিচিত।
৫নং ওয়ার্ডের দরিয়াবাদ গ্রামের কৃতি সন্তান আল আমিন মোল্লা। দীর্ঘদিনের রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে তিনি এলাকায় একটি পরিচিত মুখে পরিণত হয়েছেন। তার দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারে নেই কোন বিতর্কিত কর্মকাণ্ড। বিএনপির দুঃসময়ে রাজনীতির মাঠে তাঁর পথচলা ছিল চড়াই-উতরাইয়ে ভরা। বিএনপির রাজনীতিতে সক্রিয় থাকার কারণে তাঁকে একাধিক মামলা-মোকদ্দমার মুখোমুখি হতে হয়েছে। রাজনৈতিক প্রতিহিংসা ও নানা প্রতিকূলতার মধ্যেও তিনি মাঠ ছাড়েননি। সহ্য করেছেন জেল-জুলুম ও নির্যাতন। স্থানীয় রাজনৈতিক মহলে তিনি সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদের বিশ্বস্ত সহযোদ্ধা হিসেবে দেখা হয়। আন্দোলন-সংগ্রামের বিভিন্ন পর্যায়ে তাঁরা একসঙ্গে কাজ করেছেন। দলীয় কর্মসূচি বাস্তবায়ন থেকে শুরু করে রাজনৈতিক সংকট মোকাবিলায়ও তিনি সক্রিয় ভূমিকা পালন করেছেন বলে স্থানীয় নেতাকর্মীরা জানান।
এলাকার মানুষের কাছে তাঁর পরিচয়ের বড় অংশজুড়ে রয়েছে সামাজিক যোগাযোগ ও মানবিক আচরণ।স্থানীয় বাসিন্দাদের ভাষ্যমতে আল আমিন নম্র ও ভদ্র স্বভাবের মানুষ। সুখে-দুঃখে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেন বলেই সাধারণ মানুষের মধ্যে তাঁর গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে। তাঁর প্রত্যাশা, রাজনৈতিক অভিজ্ঞতা, ত্যাগ ও মানুষের প্রতি দায়বদ্ধতা তাকে ৫নং ওয়ার্ডে আস্থা অর্জনে সহায়তা করবে।
আল আমিন মোল্লা বলেন, “আমি দীর্ঘদিন ধরে মানুষের জন্য রাজনীতি করছি। জনগণের অধিকার প্রতিষ্ঠা ও এলাকার উন্নয়নের জন্য কাজ করেছি। ৫নং ওয়ার্ফের মানুষের ভালোবাসা, দোয়া ও সমর্থন পেলে তাঁদের সেবক হিসেবে কাজ করতে চাই। ক্ষমতা নয়, মানুষের কল্যাণই আমার রাজনীতির মূল লক্ষ্য। ওয়ার্ডের উন্নয়ন, স্বচ্ছতা এবং সাধারণ মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করতে চাই। এজন্য সবার দোয়া ও সহযোগিতা প্রয়োজন।


আপনার মতামত লিখুন