না: গঞ্জে বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনে এমপি আজাদ ও রাকিব।
নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ বলেছেন, যেকোন খেলাধুলা ও সামাজি কার্যক্রমে মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশন ও আমার পরিবার আপনাদের পাশে থাকবো। অতীতেও আমরা আপনাদের পাশে ছিলাম। আল্লাহ যতদিন বাঁচিয়ে রাখে আমি আমার ভাই ও আমার পরিবার নারায়ণগঞ্জের যেকোন উন্নয়নমূলক কাজে আপনাদের পাশে থাকবো। শনিবার (২৩ মে) বিকেলে শহরের ইসদাইর পৌর ওসমানী স্টেডিয়ামে দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।
তিনি বলেন, মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে মরহুমা বোগম খালেদা জিয়া যিনি বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষের মা, তার স্মরণে আজকের ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে। মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশন বিভিন্ন খেলাধুলায় এগিয়ে আসছে কারণ প্রধানমন্ত্রী তারেক রহমান খেলাধুলার প্রতি জোর দিয়েছেন। ছোট বাচ্চাদের জন্য তিনি নতুন কুঁড়ি স্পোর্টস চালু করেছেন। এই খেলাধুলা আমাদের জন্য সামগ্রীক কল্যান বয়ে আনতে পারে।
তিনি আরো বলেন, আজকে এই ছেলেমেয়েরা খেলাধুলার মধ্যে অবসর সময়ে থাকলে তারা বাজে কাজ থেকে দূরে থাকবে। মাদক থেকে তারা দূরে থাকবে। এটি খুবই গুরুত্বপূর্ণ। আমার ছোট ভাই রাকিব ও আমি আজাদ কথা দিচ্ছি আমরা প্রতিবছর এধরণের ফুটবল টুর্নামেন্ট আপনারা আয়োজন করবেন, আমরা সামগ্রিক পৃষ্ঠপোষকতায় পাশে থাকবো।
নারায়ণগঞ্জ ফুটবল একাডেমীর সভাপতি ও মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে ছিলেন, মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান, বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক এবং স্টার্কট্রি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রাকিবুল ইসলাম রাকিব, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজিব, মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক সাদেকুর রহমান সাদেক, মহানগর ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি মাজহারুল ইসলাম জোসেফ, জেলা মহিলা দলের সভানেত্রী রহিমা শরীফ মায়া, নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক নাজমুল হক, ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী, মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক নূরে এলাহী সোহাগ, যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন অমল প্রমুখ।


আপনার মতামত লিখুন