পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে হাইজাদী ইউনিয়নবাসীকে অগ্রীম শুভেচ্ছা জানিয়েছেন জহির।
মহিমান্বিত এক মাসব্যাপী সিয়াম সাধনা, আত্মশুদ্ধি ও সংযমের পর মুসলিম উম্মাহর দ্বারে সমাগত হওয়ার পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে হাইজাদী ইউনিয়নবাসীসহ বিশ্বের সকল ধর্মপ্রাণ মুসলিম উম্মাকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রীম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন হাইজাদী ইউনিয়ন এর আগামীদিনের চেয়ারম্যান পদ প্রত্যাশি নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সহসভাপতি ও হাইজাদী ইউনিয়নের কৃতি সন্তান জহিরুল ইসলাম জহির।
১৭ই মার্চ এক শুভেচ্ছা বার্তায় জহির বলেন, আনন্দ, ভালোবাসা ও সম্প্রীতির বার্তা নিয়ে আসে এই পবিত্র দিন ঈদুল। ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশি। এই আনন্দঘন মুহূর্তে আসুন আমরা ভুলে যাই সব হিংসা-বিদ্বেষ ও বিভেদ। গড়ে তুলি সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের এক অটুট বন্ধন। পবিত্র ঈদের অনাবিল আনন্দে দূর হোক সব অন্ধকার, জাগ্রত হোক মানবিকতা, সহমর্মিতা ও ভালোবাসার আলো। ঈদের খুশিতে ভরে উঠুক প্রতিটি ঘর, প্রতিটি হৃদয়।
তিনি আরো বলেন, আমাদের সিয়াম, কিয়াম ও সকল নেক আমল কবুল করেন এবং দেশ ও জাতির জীবনে বয়ে আনেন শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ। পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে হাইজাদী ইউনিয়নবাসীসহ সকল শুভানুধ্যায়ী, এবং সর্বস্তরের জনগণকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন । ঈদ মোবারক।


আপনার মতামত লিখুন