“ধান’কে নয় কালামকে শেষ পেরেক দিতে মরিয়া”।
নারায়ণগঞ্জ-৫ আসনের ধানের শীষের প্রার্থী কালামকে শেষ পেরেক দিতে মরিয়া হয়ে উঠেছেন বিএনপির একাংশ নেতাকর্মী ও তৃনমূল। দলীয় সূত্রে জানা গেছে, কালামের প্রতিদ্বন্দ্বী হিসেবে উঠে আসা ফুটবল মার্কার মাকসুদ ওসমান পরিবারের ঘনিষ্ঠ একজন ব্যক্তি। যদিও এর আগে মাকসুদ যুবদলের রাজনীতির সাথে জরিত ছিলো বলে আলোচনায় আছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দেশের গণঅভ্যুত্থানের পর যখন আওয়ামী লীগের অনেক শীর্ষ নেতা পলাতক, ঠিক সেই সময় মাকসুদের মতো একজন প্রার্থী হওয়ায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে ওসমান পরিবারের রাজনৈতিক প্রভাব নিয়ে। আর যে ভাবে মাকসুদ অর্থ ছড়াচ্ছে তা বিষয়টি আরও গভীর করে তুলছে যেমন মনে হচ্ছে এটা ওসমান পরিবারের বি টিম,অথচ কিছু মহল থেকে বলা হচ্ছে, ওসমানদের কোনো প্রভাব বা ইন্ধন নেই—যা বাস্তবতার সঙ্গে পুরোপুরি সাংঘর্ষিক বলে মনে করছেন স্থানীয়রা।
অন্যদিকে, কালামের পুত্র আশা নির্বাচনী মাঠে যাদের সামনে আনছেন, তাদের বড় একটি অংশ অতীতে আওয়ামী লীগ ও ওসমান পরিবারের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন। তাছাড়া সমাজবিরোধী লোকেরাও তাদের সাথে থাকছেন। এসব ব্যক্তিকে দিয়েই ধানের প্রচারণা চালানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে। আশার বিশ্বাস তারা ই তার বাবা কালামকে ভোট দিবে যা একেবারে হাস্যকর বিষয় এতে করে বিএনপির স্থানীয় নেতাদের পাশাপাশি তৃণমূল কর্মীদের ক্ষোভ আরও বেড়েছে।
দলীয় কর্মীদের মতে, এই পরিস্থিতিতে আগামী ১২ তারিখে কালাম ভয়াবহ রকমের ধরাশায়ী হওয়ার আশঙ্কা রয়েছে। তবে এখনো কিছুটা সময় হাতে থাকায় কালাম ও তার পুত্র কাউসার চাইলে পরিস্থিতি সামাল দিয়ে সংগঠনকে নতুন করে গুছিয়ে নেওয়ার সুযোগ রয়েছে।
রাজনৈতিক মহলে ধারণা করা হচ্ছে, শেষ মুহূর্তে প্রার্থী ও প্রচার কৌশলে বড় ধরনের পরিবর্তন না এলে নারায়ণগঞ্জ-৫ আসনে ধানের অবস্থান আরও দুর্বল হয়ে পড়তে পারে।


আপনার মতামত লিখুন