এয়োদশ সংসদ নির্বাচন।। আড়াইহাজারে জনপ্রিয়তার শীর্ষে আজাদ
আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ১২ই ফেব্রুয়ারী। আড়াইহাজার উপজেলাকে আধুনিক স্মার্ট উপজেলা গড়ার লক্ষ্যে জনগণের মাঝে সংসদ সদস্য পদপ্রার্থী বিএনপির ঢাকা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ ভোটের মাঠে জনপ্রিয়তায় সবার শীর্ষে।
এই আসনে একাধিক প্রার্থী থাকায় জনমনে ভাবনা জেগেছে কে হচ্ছেন এবারের এ আসনের সংসদ সদস্য ? এদিকে আগামী ৫টি বছর উপজেলার এমপি হয়ে সুনামের সাথে কাজ করতে চান এবং আধুনিক স্মার্ট আড়াইহাজার উপজেলা গড়ার লক্ষ্যে নজরুল ইসলাম আজাদ সকলের কাছে দোয়া চেয়ে, বিএনপির ধানের শীষ মার্কায় ভোট চেয়ে যাচ্ছেন।
আড়াইহাজার উপজেলার অধিকাংশ জনগণ বলেন, এমপি হিসেবে আমরা এবার মানবিক নেতা নজরুল ইসলাম আজাদকে উপজেলার রুপকার,আধুনিক ও স্মার্ট উপজেলা গড়ার লক্ষ্যে এমপি হিসেবে তাকেই সমর্থন করছি ও তার কোন বিকল্প নেই। সাধারণ ভোটারদের সাথে কথা বলে জানা গেছে আড়াইহাজার উপজেলায় অসংখ্য সামাজিক ও মানবিক, উন্নয়নমুলক কাজ করেছেন এই মানবিক নেতা, তিনি অসহায় গরিব দুঃখী মেহনতী মানুষের পরম বন্ধু, পরোপকারী মহৎ হৃদয়ের মানুষ, তাই তাদের সিদ্ধান্ত আড়াইহাজার উপজেলায় উন্নয়নের রুপকার, আধুনিক স্মার্ট ও গ্রামকে শহরে রুপান্তরিত করার কারিগর হিসেবে আজাদকে এমপি হিসেবে দেখতে চায় এবং তারা ধানের শীষ মার্কায় ভোট দিবেন বলে জানান।
সাধারণ ভোটারদের মনের অনুভূতি হলো আজাদ তাদের সাথে এমন ভাবে মিশে গেছে যেনো তিনি তাদের আপন ভাই বন্ধুর মতো।তাদের বিশ্বাস তিনি এমপি হলে আগামীদিনে আড়াইহাজারবাসী যেমন উন্নয়ন পাবেন তাঁর সাথে সাথে ভালো একজন সেবকও পাবেন। তাই আগামী নির্বাচনে তার উপরই রাখতে চান আস্থা, দিতে ধানের শীষে ভোট, করতে চান আজাদকে আড়াইহাজার উপজেলার উন্নয়ন এর রুপকার। তবে এখন দেখার বিষয় কে হচ্ছেন আড়াইহাজারবাসীর কান্ডারি।


আপনার মতামত লিখুন