নারায়ণগঞ্জ-৫ আসনে মাসুদুজ্জামানের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ
আজ ২৬ ডিসেম্বর ২০২৫, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত সম্ভাব্য প্রার্থী মাসুদুজ্জামানের পক্ষে নির্বাচনী মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন নেতাকর্মীরা। মনোনয়ন ফর্ম সংগ্রহ প্রক্রিয়ায় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ, উদ্দীপনা ও স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা গেছে।
এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুর সবুর খান সেন্টু, সাবেক যুগ্ম আহ্বায়ক হাজী নূরুদ্দীন, সাবেক যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান মুকুল, মহানগর কমিটির সদস্য হাজী ফারুখ হোসেন, মাহবুব উল্লাহ তপন, আলমগীর হোসেন, অ্যাডভোকেট শরীফুল ইসলাম শিপলু, সাখাওয়াত ইসলাম রানা, মহানগর যুবদলের সদস্য সচিব শাহেদ আহমেদ, স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাখাওয়াত ইসলাম রানা, মহিলা দলের নেত্রী মিতা ও নূরুন্নাহারসহ অন্যান্য নেতাকর্মী।
এসময় নেতৃবৃন্দ বলেন,“নারায়ণগঞ্জ-৫ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সবচেয়ে যোগ্য ও গ্রহণযোগ্য প্রার্থী হলেন মাসুদুজ্জামান। তৃণমূল থেকে নেতৃত্ব গড়ে ওঠা একজন সংগঠক হিসেবে তিনি দলের সংকটময় সময়ে যেমন পাশে থেকেছেন, তেমনি উন্নয়ন, সুশাসন ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় স্পষ্ট দৃষ্টিভঙ্গি উপস্থাপন করেছেন।তাঁর নেতৃত্বে তারেক রহমানের ঘোষিত পরিকল্পনা বাস্তবায়িত হলে আধুনিক, নিরাপদ ও নাগরিকবান্ধব নারায়ণগঞ্জ গড়ে তোলা সম্ভব, এতে আমাদের কোনো সন্দেহ নেই। এই জনপদের মানুষের স্বপ্ন পূরণে তাঁর বিকল্প নেই।
নেতৃবৃন্দ আরও বলেন, আসন্ন নির্বাচনে গণতন্ত্র প্রতিষ্ঠা, স্বচ্ছ নির্বাচন এবং জনগণের অধিকার রক্ষার লক্ষ্যে নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করবে।


আপনার মতামত লিখুন