তারেক রহমানের সিদ্ধান্তকে বৃদ্ধাঙ্গলি, কাপনের কাপড় পরে বিক্ষোভ।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সিদ্ধান্তকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দলের মনোনীত প্রার্থী নজরুল ইসলাম আজাদের বিরুদ্ধে কাপনের কাপড় পরে আড়াইহাজারে বিক্ষোভ মিছিল করেছে মনোনয়ন বঞ্চিত সুমন, আঙ্গুর ও পারভীন আক্তারের অনুসারিরা।দলের স্পষ্ট নির্দেশনা অমান্য করে এমন প্রকাশ্য বিরুদ্ধাচরণে আড়াইহাজার জুড়ে তৃণমূল নেতাকর্মীদের মাঝে তীব্র ক্ষোভ নেমে এসেছে। বিষয়টি এখন আড়াইহাজার ‘টক অব দ্যা টাউন’।
কেন্দ্রীয় বিএনপির স্পষ্টভাবে সকল পর্যায়ের নেতাকর্মীকে মনোনীত প্রার্থীর পক্ষে নির্বাচনী মাঠে নামার নির্দেশনা থাকলেও কিন্তু সেই নির্দেশ অমান্য করে তাদের নেতৃত্বে মিছিলকে নেতাকর্মীরা দলীয় শৃঙ্খলার চরম লঙ্ঘন বলেই মনে করছেন।
তৃণমূলের দাবি তারেক রহমানের সিদ্ধান্তের বিরুদ্ধে দাঁড়ানো মানে দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা। দলের প্রার্থীর বিরুদ্ধে মিছিল করা একটি সরাসরি ষড়যন্ত্র।আরেকজন ক্ষোভ প্রকাশ করে বলেন, আড়াইহাজার বিএনপিকে বিভক্ত করতে কয়েকজন পরিকল্পিতভাবে এ ধরনের ন্যাংকারজনক কাজ করছে।বিএনপির উচিত তাদের দল থেকে বহিস্কার করা বলে মনে করছেন তৃণমূল বিএনপি।


আপনার মতামত লিখুন