খুঁজুন
মঙ্গলবার, ৯ জুন, ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ, ১৪৩৩

টিপু- শাহ আলম আমার ছোট ভাই।।মোহাম্মদ আলী

দেশবাণী রিপোর্ট
প্রকাশিত: সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫, ৭:৩৬ অপরাহ্ণ
টিপু- শাহ আলম আমার ছোট ভাই।।মোহাম্মদ আলী

 

নারায়ণগঞ্জ-৪ আসনে দলের মনোনয়ন প্রত্যাশী অন্য নেতাদের এবং সমালোচকদের ‘ছোট ভাই’ বলে সম্বোধন করেছেন সাবেক সংসদ সদস্য ও এফবিসিসিআই-এর সাবেক প্রথম সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী। তিনি বলেছেন, রাজনীতিতে প্রতিযোগিতা থাকবেই, তবে দিনশেষে আমরা সবাই দলের।

শনিবার (০৬ ডিসেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের তৃতীয় তলায় সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। এদিন তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসন থেকে বিএনপি’র প্রার্থী হিসেবে ‘ধানের শীষ’ প্রতীকে লড়ার আনুষ্ঠানিক ঘোষণা দেন।

মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে দলের ভেতরের প্রতিযোগিতা ও সমালোচনার বিষয়ে অত্যন্ত উদার ও রাজনৈতিক শিষ্টাচারপূর্ণ মন্তব্য করেন এই প্রবীণ নেতা।

শাহ আলম প্রসঙ্গে অনুষ্ঠানে এক সাংবাদিক প্রশ্ন করেন, ‘‘নারায়ণগঞ্জ-৪ আসনে আপনিও ধানের শীষের মনোনয়ন চান, আরও অনেকেই চান। আমরা জানতে পেরেছি, আপনিসহ শাহ আলমও সর্বোচ্চ চেষ্টা করছেন মনোনয়ন পেতে। এ বিষয়ে আপনার মন্তব্য কী?’’

জবাবে মোহাম্মদ আলী বলেন, ‘‘রাজনীতিতে অনেক সময় বাবা-ছেলেও একসাথে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে। শাহ আলম আমার ছোট ভাই। আমরা না হয়, একসাথেই মনোনয়নের যুদ্ধটা লড়বো।

টিপু প্রসঙ্গে অপর এক প্রশ্নে সাংবাদিকরা জানতে চান, ‘‘মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু ক্রমাগতভাবে আপনার বিরোধিতায় সোচ্চার রয়েছেন। প্রায়ই গণমাধ্যমে এ বিষয়ে সংবাদ আসছে। দলের গুরুত্বপূর্ণ নেতার এই বিরোধিতাকে আপনি কীভাবে দেখছেন?

উত্তরে মোহাম্মদ আলী বলেন, ‘‘টিপুও আমার ছোট ভাই। দেখুন, আমি যেহেতু নির্বাচনে একজন প্রার্থী, সুতরাং যে কেউ আমার সমালোচনা করতে পারে। এটা তার অধিকার। সেই অর্থে টিপুও আমার সমালোচনা করতে পারে, এটা তারও অধিকার।

এসময় তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, আমি বিশ্বাস করি দল যদি আমাকে মনোনয়ন দেয়, তখন সকল মান-অভিমান ভুলে সবাই ধানের শীষের বিজয়ের স্বার্থে আমার সাথে কাজ করবে।

এর আগে নিজের পরিকল্পনার কথা তুলে ধরে বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী বলেন, ‘‘আমি বিএনপির রাজনীতি ধারণ করি। দল যোগ্য মনে করলে আমি নির্বাচন করব। ফতুল্লার মানুষের প্রধান সমস্যা জলাবদ্ধতা। আমি নির্বাচিত হলে ডিএনডি বাঁধের কার্যকর সংস্কারসহ জলাবদ্ধতা নিরসনকে অগ্রাধিকার দেব। এছাড়া মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি নির্মূল করে একটি শান্তির জনপদ গড়ে তোলাই আমার লক্ষ্য।

এ সময় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন কার্যকরী কমিটির সভাপতি আবু সাউদ মাসুদ, সহ-সভাপতি বিল্লাল হোসেন রবিন, যুগ্ম সম্পাদক আহসান সাদিক শাওন, কোষাধ্যক্ষ আনিসুর রহমান জুয়েল, কার্যকরী সদস্য আরিফ আলম দিপু, রফিকুল ইসলাম জীবন, আব্দুস সালাম, মাহফুজুর রহমান ও প্রণব কৃষ্ণ রায়।

এছাড়া আরও উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাবেক সভাপতি রুমন রেজা, সাবেক সাধারণ সম্পাদক নাফিজ আশরাফ, সিনিয়র সাংবাদিক নাহিদ আজাদ, রফিকুল ইসলাম রফিক প্রমুখ।

কেন্দ্রীয় যুবদল কমিটিকে শুভেচ্ছা জানিয়েছেন জহির।

প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬, ৬:০৪ অপরাহ্ণ
কেন্দ্রীয় যুবদল কমিটিকে শুভেচ্ছা জানিয়েছেন জহির।

 

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির ১৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত এ কমিটিতে আবদুল মোনায়েম মুন্না সভাপতি এবং মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন।

কমিটির সকল নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন কালাপাহাড়িয়া ইউনিয়ন পরিষদের আগামী দিনের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও কালাপাহাড়িয়া ইউনিয়ন যুবদলের সভাপতি এবং আড়াইহাজার উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ফকির জহির রহমান।

বৃহস্পতিবার (৪ জুন) এক শুভেচ্ছা বার্তায় নবনির্বাচিত নেতাদের অভিনন্দন জানান জহির।

জহির বলেন, যুবদলের এই পূর্ণাঙ্গ কমিটি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশিত “নতুন বাংলাদেশ” বিনির্মাণের লক্ষ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। একই সাথে নতুন নেতৃত্বের মাধ্যমে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি আরও বলেন, কেন্দ্রীয় কমিটি পূর্ণাঙ্গ হওয়ার ফলে দেশের তৃণমূল পর্যায় পর্যন্ত যুবদলের সাংগঠনিক কর্মকাণ্ডে নতুন গতি সঞ্চার হবে।

উল্লেখ্য, বৃহস্পতিবার ( ৪ জুন ) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ১৫১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় নির্বাহী কমিটির অনুমোদনের বিষয়টি জানানো হয়।

 

ঈদুল আজহা উপলক্ষে কালাপাহাড়িয়া ইউনিয়নবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন জহির

প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: বুধবার, ২৭ মে, ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ণ
ঈদুল আজহা উপলক্ষে কালাপাহাড়িয়া ইউনিয়নবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন জহির

 

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নবাসীসহ বিশ্বের সকল ধর্মপ্রাণ মুসলিম উম্মাহকে নারায়ণগঞ্জ -২ (আড়াইহাজার) আসনের মাননীয় সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন কালাপাহাড়িয়া ইউনিয়ন পরিষদের আগামী দিনের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও কালাপাহাড়িয়া ইউনিয়ন যুবদলের সভাপতি এবং আড়াইহাজার উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ফকির জহির রহমান।

শুভেচ্ছা বার্তায় জহির বলেন, ‘ত্যাগের পরাকাষ্ঠা, তাকওয়ার মহিমান্বিত পথনির্দেশনা এবং আত্মশুদ্ধির অনন্য বার্তা সবাইকে স্মরণ করিয়ে দিয়ে বছর ঘুরে আবারও বিশ্বমুসলিমের দুয়ারে হাজির পবিত্র ঈদুল আজহা। আমি এই শুভক্ষণে আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নবাসীসহ দেশ এবং বিশ্বের সব মুসলমানকে জানাই ঈদ মোবারক।

তিনি আরো লেখেন, ‘ত্যাগের মহিমায় উজ্জীবিত কালাপাহাড়িয়া ইউনিয়নসহ বিশ্বের সব মুসলমান ঈদুল আজহা উদ্‌যাপনের জন্য প্রস্তুত। ইসলামের মহিমান্বিত এই উৎসব শুধু একটি আনন্দ-উৎসবই নয় বরং স্রষ্টার প্রতি গভীর বিশ্বাস, আত্মনিবেদন এবং ত্যাগের এক চিরন্তন বার্তা বহন করে। আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে হযরত ইব্রাহিম (আ.)-এর অটল ঈমান, নিঃশর্ত আনুগত্য এবং সর্বোচ্চ আত্মত্যাগের উজ্জ্বল দৃষ্টান্ত এই দিবসকে বিশ্ব মুসলিম উম্মাহর কাছে মহিমান্বিত ও গভীর তাৎপর্যপূর্ণ করে তুলেছে।

পবিত্র ঈদুল আজহায় আল্লাহর দরবারে প্রার্থনা জানিয়ে জহির বলেন, আমাদের মাতৃভূমি কালাপাহাড়িয়াসহ সমগ্র মুসলিমবিশ্ব ও মানবজাতির জন্য শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা দান করেন। একই সঙ্গে আমি আমার নেতা মাননীয় সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদের পক্ষ থেকে বিশ্বের সকল ধর্মপ্রাণ মুসলিম উম্মাহর উপর শান্তি, সম্প্রীতি এবং নিরাপত্তার জন্যও মহান আল্লাহর দরবারে প্রার্থনা করছি। ঈদ মোবারক।

 

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে হাইজাদী ইউনিয়নবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন অলি।

প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: রবিবার, ২৪ মে, ২০২৬, ৯:০৫ পূর্বাহ্ণ
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে হাইজাদী ইউনিয়নবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন অলি।

 

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আড়াইহাজার উপজেলার হাইজাদী ইউনিয়নের সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ও হাইজাদী ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ অলি উল্লাহ।

তিনি বলেন, “ঈদ আমাদের ত্যাগ, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। এই পবিত্র দিনে আমি হাইজাদী ইউনিয়নের সকল মানুষের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করছি।

তিনি বলেন, “আওয়ামী লীগ শাসনামলে দীর্ঘ ১৭ বছর দলের হয়ে কাজ করেছি। হামলা-মামলা জেল জুলুম নির্যাতন ছিল নিত্যদিনের ঘটনা। অনেক সময় ঘরে ঘুমাতে পারিনি। দলের প্রয়োজনে যখনই ডাক এসেছে, আমি ও আমার নেতাকর্মীরা মিছিল-মিটিংসহ বিভিন্ন কর্মসূচি সফল করতে কাজ করেছি।

তিনি আরও বলেন, আড়াইহাজারের মা-মাটি ও জনগণের আস্থাভাজন সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদের নেতৃত্বে আমরা সবসময় ঐক্যবদ্ধ ছিলাম।আমি আমার নেতা মাননীয় এমপি নজরুল ইসলাম আজাদের মতো জনগণের সেবা করতে চাই। একটি আধুনিক, মাদকমুক্ত, শিক্ষাবান্ধব ও দুর্নীতিমুক্ত ইউনিয়ন গড়াই হবে আমার প্রধান লক্ষ্য।

এ সময় তিনি ইউনিয়নবাসীর দোয়া, সমর্থন ও সার্বিক সহযোগিতা কামনা করেন।

কেন্দ্রীয় যুবদল কমিটিকে শুভেচ্ছা জানিয়েছেন জহির। ঈদুল আজহা উপলক্ষে কালাপাহাড়িয়া ইউনিয়নবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন জহির পবিত্র ঈদুল আজহা উপলক্ষে হাইজাদী ইউনিয়নবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন অলি। না: গঞ্জে বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনে এমপি আজাদ ও রাকিব। বন্দর উপজেলা সিনিয়র সিটিজেন ফোরামের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন