আলীরটেকে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
নারায়ণগঞ্জ সদর উপজেলার আলীরটেক ইউনিয়নের পুরান গোগনগর প্রাইমারি স্কুল মাঠে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার(৭ ডিসেম্বর) বিকেলে আলীরটেক ইউনিয়নের ৪, ৫ ও ৬নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের যৌথ উদ্যোগে এ আয়োজন করা হয়। মাহফিলে দেশনেত্রীর দ্রুত আরোগ্য লাভের জন্য বিশেষ মোনাজাত করা হয় এবং মোনাজাত শেষে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।
আয়োজনে উপস্থিত ছিলেন ৬ নং ওয়ার্ড বিএনপি’র সাবেক সভাপতি আশরাফ উদ্দিন পাঠান আশা, আলীরটেক ইউনিয়ন জাসাসের সাংগঠনিক সম্পাদক মো. আক্তার হোসেন, আলীরটেক মৎস্যজীবী দলের সভাপতি মো. কামাল হোসেন, আলীরটেক ইউনিয়ন কৃষকদলের সিনিয়র সভাপতি সোহরাব পাঠান, ৬ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি মো. শাহাবুদ্দিন পাঠান, আলীরটেক ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক মনির হোসেন, আলীরটেক ইউনিয়ন জাসাসের সাধারণ সম্পাদক সাগর হোসেন, নারায়ণগঞ্জ সদর থানা বিএনপি’র সাধারণ সম্পাদক মুজাহিদ সরকার, যুবদল নেতা মনির হোসেন এবং আলীরটেক মৎস্যজীবী দলের হারুন মিয়া। এছাড়াও উপস্থিত ছিলেন আলীরটেক ইউনিয়ন বিএনপি’র শাহীন সরকার, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক আওলাদ হোসেন, সিনিয়র সভাপতি জুলহাস মিয়া, সহ-সভাপতি মো. জামাল সরদার এবং আলীরটেক ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক মো. সাদ্দাম হোসেন।


আপনার মতামত লিখুন