এমপি প্রার্থী কাসেমী বৈষম্য বিরোধী ছাত্র- জনতা হ/ত্যার আসা/মী জামান,সাগরকে নিয়ে অনুষ্ঠানে
নারায়ণগঞ্জ ৪ আসনে এমপি পদপ্রার্থী মনির হোসেন কাসেমী বৈষম্য বিরোধী ছাত্র- জনতা হত্যা মামলার আসামিদের নিয়ে অনুষ্ঠান করছেন বলে অভিযোগ পাওয়া গেছে।শনিবার (৬ ডিসেম্বর) ফতুল্লার দেলপাড়া এলাকায় বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেন কাশেমী পরিষদের ব্যানারে।
সেখানে মঞ্চের প্রথম সারিতে বসতে দেখা যায়, আওয়ামী লীগের দোসর বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র- জনতা হত্যার একাধিক মামলার আসামী জামান মেম্বার কে সামনের সারিতে বসা।পিছনে দাঁড়িয়ে আছে আওয়ামী লীগের অপর দোসর সাগর।এ নিয়ে পুরো কুতুবপুর ইউনিয়ন জুড়ে বইছে তীব্র সমালোচনা।
নাম প্রকাশে অনিচ্ছুক এলাকাবাসী জানান, ভোট পাওয়ার লোভে কাসেমী আওয়ামী লীগের দোসরদের পূর্নবাসনে সক্রিয় হয়ে আছে।বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হলেও আওয়ামী লীগের দোসরদের উপস্থিতিতে তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।


আপনার মতামত লিখুন