খালেদা জিয়ার সুস্থতা কামনায় আড়াইহাজারে দোয়া মাহফিল
আড়াইহাজারে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার ব্রাহ্মন্দী ইউনিয়ন বিএনপির উদ্যোগে স্থানীয় এএম বদরুজ্জামান উচ্চ বিদ্যালয় মাঠে এ আয়োজন করা হয়।
ব্রাহ্মন্দী ইউনিয়ন বিএনপির সভাপতি ডা. মনির হোসেনের সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক ওসমান গনির সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ।
উক্ত অনুষ্ঠান উদ্বোধন করেন ব্যবসায়ী ও সমাজসেবক রাকিবুল ইসলাম রাকিব।প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবদলের যুবদলের সাদেকুর রহমান সাদেক, বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আজহারুল ইসলাম লাভলু।এছাড়াও উক্ত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন হাজারো নেতাকর্মীরা।
এসময় বিএনপির চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর বিদেহী আত্মার মাগফেরাত এবং জিয়া পরিবারের জন্য বিশেষ মোনাজাত করা হয়।


আপনার মতামত লিখুন