আনুষ্ঠানিকভাবে কদমরসূল সেতুর কাজ শুরু।
শুরু হয়েছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের কদম রসুল সেতুর নির্মাণ কাজ। বিভিন্ন জটিলতা ও প্রশাসনিক প্রক্রিয়া শেষে আজ ৩ ডিসেম্বর (বুধবার) থেকে পাইলিং এর কাজের মাধ্যমে সেতুর কার্যক্রম শুরু হয়েছে বলে নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের কর্র্তপক্ষ।
এই সেতুর মাধ্যমে শহরের ৫ নম্বর ঘাট এলাকার সঙ্গে বন্দর উপজেলার একরামপুর এলাকার সংযোগ স্থাপন হবে, যা দুই প্রান্তের মানুষের মধ্যে যোগাযোগের পথ সুগম করবে।
উল্লেখ্য, ২০১৬ সালের সিটি কর্পোরেশন নির্বাচনের আগে তৎকালীন মেয়র সেলিনা হায়াৎ আইভী এই সেতু নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছিলেন। পরে ২০১৭ সালে সাড়ে ৩ কিলোমিটার সংযোগ সড়কসহ ১ হাজার ৩৮৫ মিটার দৈর্ঘ্যের এই সেতু নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়। ২০১৮ সালের ৯ অক্টোবর একনেক সভায় এই প্রকল্পের জন্য ৫৯০ কোটি ৭৫ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। যদিও জমি অধিগ্রহণ সংক্রান্ত জটিলতা এবং কিছু প্রতিষ্ঠানের আপত্তির কারণে প্রকল্পের কাজ শুরু হতে বিলম্ব হয়।


আপনার মতামত লিখুন