খুঁজুন
মঙ্গলবার, ৯ জুন, ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ, ১৪৩৩

জনতার প্রত্যাশার ক্যানভাসে জনসাধারণের মতামত নিচ্ছেন মাসুদুজ্জামান

দেশবাণী রিপোর্ট
প্রকাশিত: বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫, ৭:০৪ অপরাহ্ণ
জনতার প্রত্যাশার ক্যানভাসে জনসাধারণের মতামত নিচ্ছেন মাসুদুজ্জামান

 

-আজ (৩ ডিসেম্বর ২০২৫), স্থানীয় জনগণের প্রত্যাশা, অভিজ্ঞতা ও উন্নয়নমূলক চাহিদাকে কেন্দ্র করে নারায়ণগঞ্জের পাঁচটি গুরুত্বপূর্ণ স্থানে – নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার, সরকারি তোলারাম কলেজ, নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজ, মদনপুর নাজিম উদ্দিন ভূইয়া কলেজ – সারাদিনব্যাপী জনমত গ্রহণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। মাসুদুজ্জামানের নেতৃত্বে আয়োজিত এই উদ্যোগে শিক্ষার্থী, অভিভাবক, ব্যবসায়ী, শ্রমজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে শিক্ষা, পরিবহন, স্বাস্থ্যসেবা, নিরাপত্তা, যুব উন্নয়ন, কর্মসংস্থান ও স্থানীয় সেবা-ব্যবস্থা নিয়ে তাদের মতামত ও প্রত্যাশা ক্যানভাসে লিখিতভাবে তুলে ধরেন।

মাসুদুজ্জামান বলেন,“নারায়ণগঞ্জের মানুষের বাস্তব অভিজ্ঞতা ও প্রত্যাশা জানাই আমাদের প্রকৃত লক্ষ্য। যে পরিবর্তন মানুষ দেখতে চায়, তাদের কাছ থেকেই তা সরাসরি জানা সবচেয়ে গুরুত্বপূর্ণ ।”আজকের কার্যক্রমে সংগৃহীত মতামত বিশ্লেষণ করে ভবিষ্যতের পরিকল্পনা, গবেষণা ও নীতি প্রস্তাবনার জন্য সংরক্ষণ করা হবে।

তিনি আরও জানান, নারায়ণগঞ্জের অন্যান্য এলাকাতেও একই ধরনের মতামত সংগ্রহ কর্মসূচি ধারাবাহিকভাবে চালিয়ে যাওয়া হবে।অবকাঠামো, সড়কব্যবস্থা, নগরসেবা, স্থানীয় সুযোগ-সুবিধা-এসব ক্ষেত্রেই নাগরিকের প্রত্যাশা ও বাস্তব সমস্যার প্রতিফলন অনেক ক্ষেত্রে যথেষ্টভাবে উঠে আসে না। এর ফলে অসামঞ্জস্যপূর্ণ নকশা, দীর্ঘমেয়াদি ক্ষতি এবং উন্নয়ন কাঠামোয় সীমাবদ্ধতা সৃষ্টি হয়। বর্তমান বাস্তবতায় এই অভিজ্ঞতা নারায়ণগঞ্জের মানুষসহ বিভিন্ন অঞ্চলে দেখা গেছে, যেখানে প্রান্তিক মানুষের বাস্তব সমস্যার সঙ্গে মিল না থাকায় অনেক প্রকল্প টেকসই হয়নি বা সাধারণ মানুষের উপকারে সম্পূর্ণভাবে আসতে পারেনি।

তিনি বলেন, জনসাধারণের মতামতের গুরুত্ব আজ আগের যেকোনো সময়ের চেয়ে বেশি। নাগরিকদের প্রত্যাশা, অভিজ্ঞতা এবং বাস্তব সমস্যাকে মূল্যায়ন করে টেকসই, অন্তর্ভুক্তিমূলক ও জনবান্ধব পরিকল্পনা গ্রহণ করাই এখন সময়ের দাবি। “জনতার প্রত্যাশার ক্যানভাস” উদ্যোগের মাধ্যমে মানুষ সরাসরি লিখিতভাবে জানাতে পারছেন তারা কী পরিবর্তন চান, কোন সমস্যাগুলো সমাধান জরুরি এবং স্থানীয় উন্নয়নে কী ধরনের উদ্যোগ প্রয়োজন। প্রাপ্ত লিখিত মতামতগুলো যথাযথভাবে অগ্রাধিকার অনুযায়ী বিশ্লেষণ করা হবে, যা ভবিষ্যতের কর্মপরিকল্পনা নির্ধারণে দিকনির্দেশক কাঠামো হিসেবে কাজ করবে।

জনতার প্রত্যাশার ক্যানভাস” নারায়ণগঞ্জে নাগরিকদের অংশগ্রহণমূলক মতামত সংগ্রহের একটি উন্মুক্ত পণ্যাটফর্ম হিসেবে কাজ করবে। সমাজের সকল স্তরের মানুষ তাদের চাহিদা, সমস্যা ও সম্ভাবনা সম্পর্কে স্বতঃস্ফূর্তভাবে মত প্রকাশ করবেন। পরবর্তীতে এসব মতামতকে প্রাথমিক বিশ্লেষণের মাধ্যমে নানা উন্নয়ন পরিকল্পনায় অন্তর্ভুক্ত করা হবে-এটাই উদ্যোগের মূল লক্ষ্য।

 

কেন্দ্রীয় যুবদল কমিটিকে শুভেচ্ছা জানিয়েছেন জহির।

প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬, ৬:০৪ অপরাহ্ণ
কেন্দ্রীয় যুবদল কমিটিকে শুভেচ্ছা জানিয়েছেন জহির।

 

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির ১৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত এ কমিটিতে আবদুল মোনায়েম মুন্না সভাপতি এবং মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন।

কমিটির সকল নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন কালাপাহাড়িয়া ইউনিয়ন পরিষদের আগামী দিনের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও কালাপাহাড়িয়া ইউনিয়ন যুবদলের সভাপতি এবং আড়াইহাজার উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ফকির জহির রহমান।

বৃহস্পতিবার (৪ জুন) এক শুভেচ্ছা বার্তায় নবনির্বাচিত নেতাদের অভিনন্দন জানান জহির।

জহির বলেন, যুবদলের এই পূর্ণাঙ্গ কমিটি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশিত “নতুন বাংলাদেশ” বিনির্মাণের লক্ষ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। একই সাথে নতুন নেতৃত্বের মাধ্যমে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি আরও বলেন, কেন্দ্রীয় কমিটি পূর্ণাঙ্গ হওয়ার ফলে দেশের তৃণমূল পর্যায় পর্যন্ত যুবদলের সাংগঠনিক কর্মকাণ্ডে নতুন গতি সঞ্চার হবে।

উল্লেখ্য, বৃহস্পতিবার ( ৪ জুন ) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ১৫১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় নির্বাহী কমিটির অনুমোদনের বিষয়টি জানানো হয়।

 

ঈদুল আজহা উপলক্ষে কালাপাহাড়িয়া ইউনিয়নবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন জহির

প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: বুধবার, ২৭ মে, ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ণ
ঈদুল আজহা উপলক্ষে কালাপাহাড়িয়া ইউনিয়নবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন জহির

 

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নবাসীসহ বিশ্বের সকল ধর্মপ্রাণ মুসলিম উম্মাহকে নারায়ণগঞ্জ -২ (আড়াইহাজার) আসনের মাননীয় সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন কালাপাহাড়িয়া ইউনিয়ন পরিষদের আগামী দিনের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও কালাপাহাড়িয়া ইউনিয়ন যুবদলের সভাপতি এবং আড়াইহাজার উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ফকির জহির রহমান।

শুভেচ্ছা বার্তায় জহির বলেন, ‘ত্যাগের পরাকাষ্ঠা, তাকওয়ার মহিমান্বিত পথনির্দেশনা এবং আত্মশুদ্ধির অনন্য বার্তা সবাইকে স্মরণ করিয়ে দিয়ে বছর ঘুরে আবারও বিশ্বমুসলিমের দুয়ারে হাজির পবিত্র ঈদুল আজহা। আমি এই শুভক্ষণে আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নবাসীসহ দেশ এবং বিশ্বের সব মুসলমানকে জানাই ঈদ মোবারক।

তিনি আরো লেখেন, ‘ত্যাগের মহিমায় উজ্জীবিত কালাপাহাড়িয়া ইউনিয়নসহ বিশ্বের সব মুসলমান ঈদুল আজহা উদ্‌যাপনের জন্য প্রস্তুত। ইসলামের মহিমান্বিত এই উৎসব শুধু একটি আনন্দ-উৎসবই নয় বরং স্রষ্টার প্রতি গভীর বিশ্বাস, আত্মনিবেদন এবং ত্যাগের এক চিরন্তন বার্তা বহন করে। আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে হযরত ইব্রাহিম (আ.)-এর অটল ঈমান, নিঃশর্ত আনুগত্য এবং সর্বোচ্চ আত্মত্যাগের উজ্জ্বল দৃষ্টান্ত এই দিবসকে বিশ্ব মুসলিম উম্মাহর কাছে মহিমান্বিত ও গভীর তাৎপর্যপূর্ণ করে তুলেছে।

পবিত্র ঈদুল আজহায় আল্লাহর দরবারে প্রার্থনা জানিয়ে জহির বলেন, আমাদের মাতৃভূমি কালাপাহাড়িয়াসহ সমগ্র মুসলিমবিশ্ব ও মানবজাতির জন্য শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা দান করেন। একই সঙ্গে আমি আমার নেতা মাননীয় সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদের পক্ষ থেকে বিশ্বের সকল ধর্মপ্রাণ মুসলিম উম্মাহর উপর শান্তি, সম্প্রীতি এবং নিরাপত্তার জন্যও মহান আল্লাহর দরবারে প্রার্থনা করছি। ঈদ মোবারক।

 

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে হাইজাদী ইউনিয়নবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন অলি।

প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: রবিবার, ২৪ মে, ২০২৬, ৯:০৫ পূর্বাহ্ণ
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে হাইজাদী ইউনিয়নবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন অলি।

 

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আড়াইহাজার উপজেলার হাইজাদী ইউনিয়নের সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ও হাইজাদী ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ অলি উল্লাহ।

তিনি বলেন, “ঈদ আমাদের ত্যাগ, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। এই পবিত্র দিনে আমি হাইজাদী ইউনিয়নের সকল মানুষের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করছি।

তিনি বলেন, “আওয়ামী লীগ শাসনামলে দীর্ঘ ১৭ বছর দলের হয়ে কাজ করেছি। হামলা-মামলা জেল জুলুম নির্যাতন ছিল নিত্যদিনের ঘটনা। অনেক সময় ঘরে ঘুমাতে পারিনি। দলের প্রয়োজনে যখনই ডাক এসেছে, আমি ও আমার নেতাকর্মীরা মিছিল-মিটিংসহ বিভিন্ন কর্মসূচি সফল করতে কাজ করেছি।

তিনি আরও বলেন, আড়াইহাজারের মা-মাটি ও জনগণের আস্থাভাজন সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদের নেতৃত্বে আমরা সবসময় ঐক্যবদ্ধ ছিলাম।আমি আমার নেতা মাননীয় এমপি নজরুল ইসলাম আজাদের মতো জনগণের সেবা করতে চাই। একটি আধুনিক, মাদকমুক্ত, শিক্ষাবান্ধব ও দুর্নীতিমুক্ত ইউনিয়ন গড়াই হবে আমার প্রধান লক্ষ্য।

এ সময় তিনি ইউনিয়নবাসীর দোয়া, সমর্থন ও সার্বিক সহযোগিতা কামনা করেন।

কেন্দ্রীয় যুবদল কমিটিকে শুভেচ্ছা জানিয়েছেন জহির। ঈদুল আজহা উপলক্ষে কালাপাহাড়িয়া ইউনিয়নবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন জহির পবিত্র ঈদুল আজহা উপলক্ষে হাইজাদী ইউনিয়নবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন অলি। না: গঞ্জে বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনে এমপি আজাদ ও রাকিব। বন্দর উপজেলা সিনিয়র সিটিজেন ফোরামের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন