মাসুদুজ্জামান এর নির্বাচনী জনসভা, অ্যাড. শিপলু’র শোডাউন
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী, বিশিষ্ট সমাজসেবী ও ক্রীড়ানুরাগী মাসুদুজ্জামান মাসুদের নির্বাচনী জনসভা সফল ও স্বার্থক করতে বিশাল শোডাউন করে সমাবেশে যোগ দেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য অ্যাডভোকেট মোঃ শরীফুল ইসলাম শিপলু।
আজ ২৭শে নভেম্বর (বৃহস্পতিবার) বিকেল ৩টায় বন্দর থানা বিএনপির ও অসংঙ্গঠনের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ ও কর্মী সমর্থকরা খন্ড খন্ড মিছিল নিয়ে জড়ো হন ৫নং ইস্পাহানি গুদারাঘাটে। পরে নৌকার বহর নিয়ে বরফকল ঘাট হয়ে শিপলু’র নেতৃত্বে বিশাল একটি মিছিল বরফকল মাঠে সমাবেশ স্থলে গিয়ে শেষ হয়।
রং বেরঙের প্লেকার্ড, ফ্যাস্টুন আর নেতাকর্মীদের স্লোগানে মুখরিত মিছিলটি বর্ণিল রূপ নেয়। এসময় মিছিলটি সমাবেশ স্থলে পৌছামাত্র মঞ্চ থেকে করতালি দিয়ে অভিনন্দন জানানো হয়।


আপনার মতামত লিখুন