খুঁজুন
মঙ্গলবার, ৯ জুন, ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ, ১৪৩৩

মাসুদুজ্জামানের নির্বাচনী জনসভা জনস্রোতে পরিণত

স্টাফ রিপোর্টার
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫, ৭:৫৩ অপরাহ্ণ
মাসুদুজ্জামানের নির্বাচনী জনসভা জনস্রোতে পরিণত

 

নারায়ণগঞ্জ-৫ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনীত প্রার্থী, বিশিষ্ট সমাজসেবী ও ক্রীড়ানুরাগী মাসুদুজ্জামানকে কেন্দ্র করে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির উদ্যোগে আজ ২৭ নভেম্বর ২০২৫ নারায়ণগঞ্জে অনুষ্ঠিত হলো একটি ঐতিহাসিক নির্বাচনী জনসভা। আর এ জনসভা প্রকৃতপক্ষে এক পর্যায়ে রুপ নেয় জনস্রোতে। উক্ত সভায় মহানগর বিএপির সদস্য সচিব আবু আল ইউসুফ টিপুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ঢাকা বিভাগের সহ- সাংগঠনিক সম্পাদক, জনাব নজরুল ইসলাম আজাদ, এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনীত প্রার্থী, বিশিষ্ট সমাজসেবী ও ক্রীড়ানুরাগী মাসুদুজ্জামান।

বক্তব্যের শুরুতে মাসুদুজ্জামান উপস্থিত সকল নেতৃবৃন্দ, অতিথি এবং জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি জানান যে আজকের এই জনসভা সফলভাবে আয়োজনের পেছনে প্রধান ভূমিকা পালন করেছেন জনাব নজরুল ইসলাম আজাদ।

তিনি বলেন—“ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমরা একটি শান্তিপূর্ণ, অংশগ্রহণমূলক ও সুন্দর নির্বাচনের প্রত্যাশা করছি। নির্বাচন ঘনিয়ে আসায় এখন মানুষের দ্বারে দ্বারে গিয়ে ভোট চাওয়ার সময়। আমি আপনাদের দোয়ায় নারায়ণগঞ্জ- ৫ এ বিপুল ভোটে বিজয়ী হতে চাই এবং সেই বিজয় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে উৎসর্গ করতে চাই। তিনি দেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে সকলের দোয়া প্রার্থনা করেন। একইসাথে তাকে মনোনয়ন দেয়ায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও দলের স্থায়ী কমিটির নেতৃবৃন্দের প্রতি গভীর কৃতজ্ঞতা জানান।

জনসভায় প্রধান অতিথির বক্তব্যে নজরুল ইসলাম আজাদ উপস্থিত সকলকে ধন্যবাদ জানান এবং বলেন- “আমরা যারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল করি, আমাদের ধানের শীষের কান্ডারী জনাব তারেক রহমান। আমাদের নেতা তারেক রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সিদ্ধান্তই আমাদের কাছে চূড়ান্ত সিদ্ধান্ত। তিনি জানান দল নারায়ণগঞ্জ-৫ আসনে মাসুদুজ্জামানকে মনোনীত প্রার্থী করেছে। তিনি জোর দিয়ে বলেন – “বিএনপির মতো বৃহৎ দলে একাধিক যোগ্য প্রার্থী থাকা স্বাভাবিক, কিন্তু দল যাকে মনোনয়ন দেয় সবার কাজ হচ্ছে তার পাশে দাঁড়ানো। নারায়ণগঞ্জের মাটি তারেক রহমানের ঘাঁটি, ধানের শীষের ঘাঁটি। তাই কোনো অবস্থাতেই দলকে বিব্রত করা যাবে না। আমাদের লক্ষ্য একটাই- ধানের শীষের প্রার্থীকে বিপুল ভোটে জয়ী করা। ঐক্যবদ্ধভাবে কাজ করলেই নারায়ণগঞ্জ-৫ আসনকে একটি মডেল আসনে রূপান্তরিত করা সম্ভব। সভায় নজরুল ইসলাম আজাদ উল্লেখ করেন যে সাখাওয়ার ভাইয়ের সভাপতিত্ব করার কথা থাকলেও তার ছেলে ডেঙ্গুতে আক্রান্ত হওয়ায় তিনি উপস্থিত হতে পারেননি এবং তার স্থলে টিপু ভাই দায়িত্ব পালন করছেন।

সভায় বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম-আহ্বায়ক অ্যাডভোকেট জাকির হোসেন, অ্যাডভোকেট সরকার হুমায়ুন কবির, নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব; মহানগর বিএনপির যুগ্ম-আহ্বায়ক; আনোয়ার হোসেন আনু, মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, সাবেক কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ: যুগ্ম-আহ্বায়ক আ. সবুর খান সেন্‌টু, ফাতেহ মো. রেজা রিপন; বন্দর থানা বিএনপির সভাপতি শাহেন শাহ নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি নুরুল ইসলাম সরদার, সাখাওয়াত ইসলাম রানা; সাধারন সম্পাদক স্বেচ্ছাসেবকদল, বন্দর উপজেলা বিএনপি সভাপতি হিরণ, কৃষকদলের সভাপতি এনামুল খন্দকার স্বপন, দিলারা মাসুদ ময়না – সভাপতি মহিলা দল নারায়ণগঞ্জ মহানগর বিএনপি এবং মহানগর যুবদল নেতা মাজহারুল ইসলাম জোসেফ। নেতৃবৃন্দ তাদের বক্তব্যে ঐক্যবদ্ধভাবে ধানের শীষকে বিজয়ী করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। এছাড়াও নারায়ণগঞ্জের বিএনপির মহানগর, থানা, ওয়ার্ডসহ কৃষকদল, যুবদল, মহিলাদল এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, ধানের শীষ শুধু একটি নির্বাচন প্রতীক নয়—এটি দেশের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার প্রতীক। নারায়ণগঞ্জ-৫ আসনে দলীয় প্রার্থী মাসুদুজ্জামানের মনোনয়ন দলের কেন্দ্রীয় নেতৃত্বের সুপরিকল্পিত ও যোগ্যতাভিত্তিক সিদ্ধান্তের ফল। উপস্থিত নেতারা বলেন, দলীয় সিদ্ধান্তই চূড়ান্ত এবং নারায়ণগঞ্জ-৫ আসনে মনোনীত প্রার্থী মাসুদুজ্জামানের পক্ষে সম্মিলিত প্রচারণা চালিয়ে ধানের শীষকে বিপুল ভোটে বিজয়ী করাই হবে সকলের লক্ষ্য। তারা সকল নেতাকর্মীর প্রতি শৃঙ্খলা বজায় রেখে সংগঠনকে আরও শক্তিশালী করার আহ্বান জানান এবং দলীয় ঐক্যই যে বিজয়ের মূল চাবিকাঠি —তা পুনর্ব্যক্ত করেন।

 

কেন্দ্রীয় যুবদল কমিটিকে শুভেচ্ছা জানিয়েছেন জহির।

প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬, ৬:০৪ অপরাহ্ণ
কেন্দ্রীয় যুবদল কমিটিকে শুভেচ্ছা জানিয়েছেন জহির।

 

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির ১৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত এ কমিটিতে আবদুল মোনায়েম মুন্না সভাপতি এবং মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন।

কমিটির সকল নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন কালাপাহাড়িয়া ইউনিয়ন পরিষদের আগামী দিনের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও কালাপাহাড়িয়া ইউনিয়ন যুবদলের সভাপতি এবং আড়াইহাজার উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ফকির জহির রহমান।

বৃহস্পতিবার (৪ জুন) এক শুভেচ্ছা বার্তায় নবনির্বাচিত নেতাদের অভিনন্দন জানান জহির।

জহির বলেন, যুবদলের এই পূর্ণাঙ্গ কমিটি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশিত “নতুন বাংলাদেশ” বিনির্মাণের লক্ষ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। একই সাথে নতুন নেতৃত্বের মাধ্যমে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি আরও বলেন, কেন্দ্রীয় কমিটি পূর্ণাঙ্গ হওয়ার ফলে দেশের তৃণমূল পর্যায় পর্যন্ত যুবদলের সাংগঠনিক কর্মকাণ্ডে নতুন গতি সঞ্চার হবে।

উল্লেখ্য, বৃহস্পতিবার ( ৪ জুন ) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ১৫১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় নির্বাহী কমিটির অনুমোদনের বিষয়টি জানানো হয়।

 

ঈদুল আজহা উপলক্ষে কালাপাহাড়িয়া ইউনিয়নবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন জহির

প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: বুধবার, ২৭ মে, ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ণ
ঈদুল আজহা উপলক্ষে কালাপাহাড়িয়া ইউনিয়নবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন জহির

 

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নবাসীসহ বিশ্বের সকল ধর্মপ্রাণ মুসলিম উম্মাহকে নারায়ণগঞ্জ -২ (আড়াইহাজার) আসনের মাননীয় সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন কালাপাহাড়িয়া ইউনিয়ন পরিষদের আগামী দিনের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও কালাপাহাড়িয়া ইউনিয়ন যুবদলের সভাপতি এবং আড়াইহাজার উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ফকির জহির রহমান।

শুভেচ্ছা বার্তায় জহির বলেন, ‘ত্যাগের পরাকাষ্ঠা, তাকওয়ার মহিমান্বিত পথনির্দেশনা এবং আত্মশুদ্ধির অনন্য বার্তা সবাইকে স্মরণ করিয়ে দিয়ে বছর ঘুরে আবারও বিশ্বমুসলিমের দুয়ারে হাজির পবিত্র ঈদুল আজহা। আমি এই শুভক্ষণে আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নবাসীসহ দেশ এবং বিশ্বের সব মুসলমানকে জানাই ঈদ মোবারক।

তিনি আরো লেখেন, ‘ত্যাগের মহিমায় উজ্জীবিত কালাপাহাড়িয়া ইউনিয়নসহ বিশ্বের সব মুসলমান ঈদুল আজহা উদ্‌যাপনের জন্য প্রস্তুত। ইসলামের মহিমান্বিত এই উৎসব শুধু একটি আনন্দ-উৎসবই নয় বরং স্রষ্টার প্রতি গভীর বিশ্বাস, আত্মনিবেদন এবং ত্যাগের এক চিরন্তন বার্তা বহন করে। আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে হযরত ইব্রাহিম (আ.)-এর অটল ঈমান, নিঃশর্ত আনুগত্য এবং সর্বোচ্চ আত্মত্যাগের উজ্জ্বল দৃষ্টান্ত এই দিবসকে বিশ্ব মুসলিম উম্মাহর কাছে মহিমান্বিত ও গভীর তাৎপর্যপূর্ণ করে তুলেছে।

পবিত্র ঈদুল আজহায় আল্লাহর দরবারে প্রার্থনা জানিয়ে জহির বলেন, আমাদের মাতৃভূমি কালাপাহাড়িয়াসহ সমগ্র মুসলিমবিশ্ব ও মানবজাতির জন্য শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা দান করেন। একই সঙ্গে আমি আমার নেতা মাননীয় সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদের পক্ষ থেকে বিশ্বের সকল ধর্মপ্রাণ মুসলিম উম্মাহর উপর শান্তি, সম্প্রীতি এবং নিরাপত্তার জন্যও মহান আল্লাহর দরবারে প্রার্থনা করছি। ঈদ মোবারক।

 

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে হাইজাদী ইউনিয়নবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন অলি।

প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: রবিবার, ২৪ মে, ২০২৬, ৯:০৫ পূর্বাহ্ণ
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে হাইজাদী ইউনিয়নবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন অলি।

 

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আড়াইহাজার উপজেলার হাইজাদী ইউনিয়নের সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ও হাইজাদী ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ অলি উল্লাহ।

তিনি বলেন, “ঈদ আমাদের ত্যাগ, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। এই পবিত্র দিনে আমি হাইজাদী ইউনিয়নের সকল মানুষের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করছি।

তিনি বলেন, “আওয়ামী লীগ শাসনামলে দীর্ঘ ১৭ বছর দলের হয়ে কাজ করেছি। হামলা-মামলা জেল জুলুম নির্যাতন ছিল নিত্যদিনের ঘটনা। অনেক সময় ঘরে ঘুমাতে পারিনি। দলের প্রয়োজনে যখনই ডাক এসেছে, আমি ও আমার নেতাকর্মীরা মিছিল-মিটিংসহ বিভিন্ন কর্মসূচি সফল করতে কাজ করেছি।

তিনি আরও বলেন, আড়াইহাজারের মা-মাটি ও জনগণের আস্থাভাজন সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদের নেতৃত্বে আমরা সবসময় ঐক্যবদ্ধ ছিলাম।আমি আমার নেতা মাননীয় এমপি নজরুল ইসলাম আজাদের মতো জনগণের সেবা করতে চাই। একটি আধুনিক, মাদকমুক্ত, শিক্ষাবান্ধব ও দুর্নীতিমুক্ত ইউনিয়ন গড়াই হবে আমার প্রধান লক্ষ্য।

এ সময় তিনি ইউনিয়নবাসীর দোয়া, সমর্থন ও সার্বিক সহযোগিতা কামনা করেন।

কেন্দ্রীয় যুবদল কমিটিকে শুভেচ্ছা জানিয়েছেন জহির। ঈদুল আজহা উপলক্ষে কালাপাহাড়িয়া ইউনিয়নবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন জহির পবিত্র ঈদুল আজহা উপলক্ষে হাইজাদী ইউনিয়নবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন অলি। না: গঞ্জে বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনে এমপি আজাদ ও রাকিব। বন্দর উপজেলা সিনিয়র সিটিজেন ফোরামের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন