খুঁজুন
মঙ্গলবার, ৯ জুন, ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ, ১৪৩৩

বন্দর কুশিয়ারা এলাকায় মাসুদুজ্জামানের পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ

বন্দর প্রতিনিধি
প্রকাশিত: সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫, ৭:৩৭ অপরাহ্ণ
বন্দর কুশিয়ারা এলাকায় মাসুদুজ্জামানের পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ

 

নারায়ণগঞ্জ-৫ আসনের বন্দর কুশিয়ারা এলাকায় বিএনপির মনোনীত প্রার্থী, বিশিষ্ট সমাজসেবী ও ক্রীড়ানুরাগী মাসুদুজ্জামান এর পক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রণীত ৩১ দফা বাস্তবায়নের গণসংযোগ ও লিফলেট বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় জনগণের সাথে সরাসরি সংযোগ স্থাপন এবং তাদের প্রত্যাশা ও চাহিদার সঙ্গে মিলিয়ে ৩১ দফা উন্নয়ন পরিকল্পনা তুলে ধরাই এ কার্যক্রমের মূল উদ্দেশ্য ছিল। এ উপলক্ষে এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, বাজার, পাড়া-মহল্লা এবং জনসমাগম স্থলে দলের তরফ থেকে ব্যাপক গণসংযোগ করা হয়।

এ সময় দলের নেতাকর্মীরা সরাসরি জনগণের সঙ্গে যোগাযোগ স্থাপন করে তাদের সমস্যার কথা শুনেন এবং তার সমাধান ও প্রয়োজনীয় উন্নয়নমূলক কার্যক্রমের বিষয়ে বিস্তারিত ধারণা প্রদান করেন। এছাড়াও বৃহৎ পরিসরে লিফলেট বিতরণ করে বিএনপির ৩১ দফা বাস্তবায়ন পরিকল্পনার মূলনীতি ও উদ্দেশ্য মানুষের সামনে তুলে ধরা হয় ।

আজ (রবিবার) ২৪ নভেম্বর , আয়োজনে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপি সদস্য; মনোয়ার হোসেন শোখন, বন্দর কৃষকদল সভাপতি ফারুক হোসেন, জনপ্রিয় বিএনপি নেতা মনির সরদার। এছাড়াও গণসংযোগে উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিক দল, মহিলদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতাকর্মী ও সর্বস্তরের সাধারণ মানুষ ।

গণসংযোগে অংশ নেয়া স্থানীয় নেতৃবৃন্দরা জানান,আমরা জনগণের দ্বারে দ্বারে গিয়ে মাসুদুজ্জামানের পক্ষে ৩১ দফা কর্মসূচি তুলে ধরছি। প্রতিটি ঘরে ঘরে আমরা জনগণের সঙ্গে আলোচনা করছি এবং তাদেরকে শান্তিপূর্ণ পরিবেশে ভোট দেওয়ার জন্য উৎসাহিত করছি। ধানের শীষ জাতীয় ঐক্য, জনকল্যাণ এবং উন্নয়নের প্রতীক। এই প্রতীকে ভোট দিলে নারায়ণগঞ্জ-৫ আসন হবে উন্নয়নের অগ্রদূত । এই ধরনের গণসংযোগ ও প্রচার কার্যক্রম নিয়মিতভাবে অব্যাহত থাকবে। দলের লক্ষ্য হলো জনগণের প্রত্যাশা অনুযায়ী সুষ্ঠু নেতৃত্ব, সমাজকল্যাণমূলক উন্নযন এবং স্থানীয় সমস্যার সমাধান নিশ্চিত করা।

কেন্দ্রীয় যুবদল কমিটিকে শুভেচ্ছা জানিয়েছেন জহির।

প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬, ৬:০৪ অপরাহ্ণ
কেন্দ্রীয় যুবদল কমিটিকে শুভেচ্ছা জানিয়েছেন জহির।

 

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির ১৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত এ কমিটিতে আবদুল মোনায়েম মুন্না সভাপতি এবং মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন।

কমিটির সকল নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন কালাপাহাড়িয়া ইউনিয়ন পরিষদের আগামী দিনের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও কালাপাহাড়িয়া ইউনিয়ন যুবদলের সভাপতি এবং আড়াইহাজার উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ফকির জহির রহমান।

বৃহস্পতিবার (৪ জুন) এক শুভেচ্ছা বার্তায় নবনির্বাচিত নেতাদের অভিনন্দন জানান জহির।

জহির বলেন, যুবদলের এই পূর্ণাঙ্গ কমিটি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশিত “নতুন বাংলাদেশ” বিনির্মাণের লক্ষ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। একই সাথে নতুন নেতৃত্বের মাধ্যমে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি আরও বলেন, কেন্দ্রীয় কমিটি পূর্ণাঙ্গ হওয়ার ফলে দেশের তৃণমূল পর্যায় পর্যন্ত যুবদলের সাংগঠনিক কর্মকাণ্ডে নতুন গতি সঞ্চার হবে।

উল্লেখ্য, বৃহস্পতিবার ( ৪ জুন ) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ১৫১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় নির্বাহী কমিটির অনুমোদনের বিষয়টি জানানো হয়।

 

ঈদুল আজহা উপলক্ষে কালাপাহাড়িয়া ইউনিয়নবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন জহির

প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: বুধবার, ২৭ মে, ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ণ
ঈদুল আজহা উপলক্ষে কালাপাহাড়িয়া ইউনিয়নবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন জহির

 

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নবাসীসহ বিশ্বের সকল ধর্মপ্রাণ মুসলিম উম্মাহকে নারায়ণগঞ্জ -২ (আড়াইহাজার) আসনের মাননীয় সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন কালাপাহাড়িয়া ইউনিয়ন পরিষদের আগামী দিনের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও কালাপাহাড়িয়া ইউনিয়ন যুবদলের সভাপতি এবং আড়াইহাজার উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ফকির জহির রহমান।

শুভেচ্ছা বার্তায় জহির বলেন, ‘ত্যাগের পরাকাষ্ঠা, তাকওয়ার মহিমান্বিত পথনির্দেশনা এবং আত্মশুদ্ধির অনন্য বার্তা সবাইকে স্মরণ করিয়ে দিয়ে বছর ঘুরে আবারও বিশ্বমুসলিমের দুয়ারে হাজির পবিত্র ঈদুল আজহা। আমি এই শুভক্ষণে আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নবাসীসহ দেশ এবং বিশ্বের সব মুসলমানকে জানাই ঈদ মোবারক।

তিনি আরো লেখেন, ‘ত্যাগের মহিমায় উজ্জীবিত কালাপাহাড়িয়া ইউনিয়নসহ বিশ্বের সব মুসলমান ঈদুল আজহা উদ্‌যাপনের জন্য প্রস্তুত। ইসলামের মহিমান্বিত এই উৎসব শুধু একটি আনন্দ-উৎসবই নয় বরং স্রষ্টার প্রতি গভীর বিশ্বাস, আত্মনিবেদন এবং ত্যাগের এক চিরন্তন বার্তা বহন করে। আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে হযরত ইব্রাহিম (আ.)-এর অটল ঈমান, নিঃশর্ত আনুগত্য এবং সর্বোচ্চ আত্মত্যাগের উজ্জ্বল দৃষ্টান্ত এই দিবসকে বিশ্ব মুসলিম উম্মাহর কাছে মহিমান্বিত ও গভীর তাৎপর্যপূর্ণ করে তুলেছে।

পবিত্র ঈদুল আজহায় আল্লাহর দরবারে প্রার্থনা জানিয়ে জহির বলেন, আমাদের মাতৃভূমি কালাপাহাড়িয়াসহ সমগ্র মুসলিমবিশ্ব ও মানবজাতির জন্য শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা দান করেন। একই সঙ্গে আমি আমার নেতা মাননীয় সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদের পক্ষ থেকে বিশ্বের সকল ধর্মপ্রাণ মুসলিম উম্মাহর উপর শান্তি, সম্প্রীতি এবং নিরাপত্তার জন্যও মহান আল্লাহর দরবারে প্রার্থনা করছি। ঈদ মোবারক।

 

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে হাইজাদী ইউনিয়নবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন অলি।

প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: রবিবার, ২৪ মে, ২০২৬, ৯:০৫ পূর্বাহ্ণ
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে হাইজাদী ইউনিয়নবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন অলি।

 

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আড়াইহাজার উপজেলার হাইজাদী ইউনিয়নের সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ও হাইজাদী ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ অলি উল্লাহ।

তিনি বলেন, “ঈদ আমাদের ত্যাগ, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। এই পবিত্র দিনে আমি হাইজাদী ইউনিয়নের সকল মানুষের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করছি।

তিনি বলেন, “আওয়ামী লীগ শাসনামলে দীর্ঘ ১৭ বছর দলের হয়ে কাজ করেছি। হামলা-মামলা জেল জুলুম নির্যাতন ছিল নিত্যদিনের ঘটনা। অনেক সময় ঘরে ঘুমাতে পারিনি। দলের প্রয়োজনে যখনই ডাক এসেছে, আমি ও আমার নেতাকর্মীরা মিছিল-মিটিংসহ বিভিন্ন কর্মসূচি সফল করতে কাজ করেছি।

তিনি আরও বলেন, আড়াইহাজারের মা-মাটি ও জনগণের আস্থাভাজন সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদের নেতৃত্বে আমরা সবসময় ঐক্যবদ্ধ ছিলাম।আমি আমার নেতা মাননীয় এমপি নজরুল ইসলাম আজাদের মতো জনগণের সেবা করতে চাই। একটি আধুনিক, মাদকমুক্ত, শিক্ষাবান্ধব ও দুর্নীতিমুক্ত ইউনিয়ন গড়াই হবে আমার প্রধান লক্ষ্য।

এ সময় তিনি ইউনিয়নবাসীর দোয়া, সমর্থন ও সার্বিক সহযোগিতা কামনা করেন।

কেন্দ্রীয় যুবদল কমিটিকে শুভেচ্ছা জানিয়েছেন জহির। ঈদুল আজহা উপলক্ষে কালাপাহাড়িয়া ইউনিয়নবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন জহির পবিত্র ঈদুল আজহা উপলক্ষে হাইজাদী ইউনিয়নবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন অলি। না: গঞ্জে বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনে এমপি আজাদ ও রাকিব। বন্দর উপজেলা সিনিয়র সিটিজেন ফোরামের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন