আড়াইহাজারে জাসাস এর উদ্যোগে ফ্রী মেডিকেল ক্যাম্প,চক্ষু সেবা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
আড়াইহাজার উপজেলা জাসাস কর্তৃক আয়োজিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে ফ্রী মেডিক্যাল ক্যাম্প, চক্ষু সেবা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ ২৩শে নভেম্বর (রবিবার) আড়াইহাজার শহীদ মন্জুর স্টেডিয়াম এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সহ সাংগঠনিক সম্পাদক ও আড়াইহাজার আসনের ধানের শীষের প্রার্থী নজরুল ইসলাম আজাদ।
আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ষ্ট্রার্কট্রী গ্রুপের চেয়ারম্যান জনাব রাকিবুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি ইউসুফ আলী ভূইয়া, সাধারণ সম্পাদক জুয়েল আহমেদ সহ বিভিন্ন নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়নগঞ্জ জেলা জাসাস এর সাধারণ সম্পাদক মাহবুব মোল্লা।


আপনার মতামত লিখুন