খুঁজুন

মাসুদুজ্জামানের উদ্যেগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
প্রকাশিত: শনিবার, ২২ নভেম্বর, ২০২৫, ৫:৩৪ অপরাহ্ণ
মাসুদুজ্জামানের উদ্যেগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত

 

নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনে বিএনপি’র মনোনীত সংসদ সদস্য প্রার্থী, বিশিষ্ট সমাজসেবী ও ক্রীড়ানুরাগী মাসুদুজ্জামানের সার্বিক সহযোগিতা ও তত্ত্বাবধানে আজ শনিবার (২২ নভেম্বর) শহরের হাজীগঞ্জ গুদারাঘাট এলাকায় দিনব্যাপী এক বড় পরিসরের ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচির পক্ষে জনমত সৃষ্টি এবং সাধারণ মানুষের মাঝে সেবামূলক মনোভাব বিস্তারের লক্ষ্যেই এ আয়োজন করা হয় ।

২২ নভেম্বর (শনিবার) সকাল ১০টা থেকেই বিভিন্ন বয়সী নারী-পুরুষ, প্রবীণ ও কর্মজীবীরা দলে দলে এসে বিনামূল্যে স্বাস্থ্যসেবা গ্রহণ করতে থাকেন। মাসুদুজ্জামান নিজে ক্যাম্পে উপস্থিত থেকে পুরো কার্যক্রম পরিদর্শন করেন এবং সাধারণ মানুষের সঙ্গে একই লাইনে দাঁড়িয়ে চিকিৎসা সেবা গ্রহণ করেন। তিনি ক্যাম্পে আগত জনসাধারণের সঙ্গে কুশল বিনিময় করেন এবং আশা প্রকাশ করেন যে, এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও ধারাবাহিকভাবে চলমান থাকবে ।

মেডিক্যাল ক্যাম্পে অংশ নেন চক্ষু, ডায়াবেটিস ও সাধারণ রোগবিষয়ক বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকরা। তারা অত্যন্ত আন্তরিকতা ও যত্নের সঙ্গে রোগীদের পরীক্ষা-নিরীক্ষা ও পরামর্শ প্রদান করেন । চক্ষু বিভাগে চোখের সমস্যা নিয়ে আসা রোগীদের বিনামূল্যে চোখ পরীক্ষা, পাওয়ার নির্ধারণ, প্রয়োজনীয় ওষুধ, মানসম্মত চশমা এবং আই ড্রপ সরবরাহ করা হয়। ডায়াবেটিস পরীক্ষার জন্য আলাদা কর্নারে বিশেষ ব্যবস্থার মাধ্যমে রক্তে শর্করার মাত্রা নির্ণয় করা হয় এবং পরীক্ষার ফল অনুযায়ী রোগীদের পরামর্শ প্রদান করেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। একইসঙ্গে অনেককেই উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও চোখের জটিলতা বিষয়ে সচেতনতা নির্দেশনা দেওয়া হয় । তাছাড়া স্থানীয় জনগণের সুবিধার্থে রক্তের গ্রুপ নির্ণয় সেবাও সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হয়, যা অনেকের কাছে ছিল অত্যন্ত উপকারী।

দিনব্যাপী স্বাস্থ্যসেবা কার্যক্রম চলাকালে এলাকাবাসীর উপস্থিতিতে পরিবেশ ছিল উৎসবমুখর। স্থানীয় বাসিন্দারা জানান, সাধারণ মানুষের জন্য এ ধরনের উদ্যোগ অত্যন্তপ্রয়োজনীয়, বিশেষ করে নিন্মআয়ের পরিবার যারা নিয়মিত চিকিৎসা নিতে পারেন না – তাদের জন্য এমন ফ্রি মেডিক্যাল ক্যাম্প বড় ধরনের সহায়তা। আয়োজকরা জানান, মানুষের মৌলিক অধিকারের অংশ হিসেবে গুণগতমানের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা তাদের অঙ্গীকার, আর সেই লক্ষ্যেই তারা জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিচ্ছেন। মাসুদুজ্জামানের সার্বিক পৃষ্ঠপোষকতায় এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ ভবিষ্যতেও নিয়মিতভাবে চলমান থাকবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।

গণসংযোগে উপস্থিত নেতৃবৃন্দের মধ্যে ছিলেন মহানগর যুবদলের ১নং যুগ্ম আহ্বায়ক নুরে এলাহি সোহাগ, ১১ নং ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক আবুল হোসেন রিপন, মহানগর যুবদলের সদস্য; রাফি উদ্দিন রিয়াদ, সাইফুল ইসলাম আপন, মাসুদ রানা, মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক শাহাদাৎ হোসেন। এছাড়াও গণসংযোগে উপস্থিত ছিলেন অঙ্গ ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতাকর্মী ও সর্বস্তরের সাধারণ মানুষ।

এই মেডিক্যাল ক্যাম্পের মাধ্যমে প্রমাণ হয়েছে যে জনগণের স্বাস্থ্যসেবায় দলীয় নেতৃবৃন্দের আন্তরিকতা কেবল রাজনৈতিক অঙ্গীকারেই সীমাবদ্ধ নয় – মানুষের জীবনের সঙ্গে সম্পর্কিত বাস্তব সহায়তা প্রদানই তাদের প্রধান লক্ষ্য। এলাকার সাধারণ মানুষ এ ধরনের সেবা অব্যাহত রাখার আহ্বান জানিয়ে আয়োজক ও চিকিৎসকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

 

পদ স্থগিতের প্রতিবাদে অ্যাড. আনোয়ার ও রিফাত অনুসারীদের মৌন মিছিল

শহর প্রতিনিধি
প্রকাশিত: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬, ১০:৩২ অপরাহ্ণ
পদ স্থগিতের প্রতিবাদে অ্যাড. আনোয়ার ও রিফাত অনুসারীদের মৌন মিছিল

দলের ত্যাগী ও নিবেদিতপ্রাণ নেতাকর্মীরা যেন সাংগঠনিকভাবে বঞ্চনার শিকার না হন, সে বিষয়ে বিএনপির শীর্ষ নেতৃত্বের দৃষ্টি আকর্ষণ করেছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক এড. এইচ এম আনোয়ার প্রধান। তিনি তাঁর পদ স্থগিতের সিদ্ধান্তকে অন্যায় ও অনৈতিক উল্লেখ করে এর তীব্র নিন্দা জানান।

‎মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেল ৪টায় নারায়ণগঞ্জ নতুন কোর্ট এলাকার জেলা পরিষদের সামনে থেকে তাঁর এবং মহানগর বিএনপির ১৩ নম্বর ওয়ার্ডের সভাপতি এড. শেখ আঞ্জুম আহমেদ রিফাতের পদ স্থগিতের প্রতিবাদে দলীয় নেতাকর্মী ও অনুসারীরা একটি বিশাল মৌন মিছিল বের করেন। মিছিলে বক্তব্য দিতে গিয়ে আনোয়ার প্রধান এসব কথা বলেন।

মিছিলটি নতুন কোর্ট এলাকা থেকে শুরু হয়ে চানমারি রেললাইন অতিক্রম করে চাষাড়ায় গিয়ে শেষ হয়। এ সময় পদ স্থগিতের সিদ্ধান্তের প্রতিবাদ জানান অংশগ্রহণকারীরা।

বক্তব্যে আনোয়ার প্রধান বলেন, গত ৬ অক্টোবরের একটি ঘটনাকে কেন্দ্র করে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির একটি বিষয়ের পরিপ্রেক্ষিতে তাঁর সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক পদ স্থগিত করা হয়েছে। একই সঙ্গে মহানগর বিএনপির সদস্যপদও স্থগিত করা হয়েছে। এ সিদ্ধান্তের বিরুদ্ধে তিনি দলের নেতাকর্মীদের কাছে বিচার চেয়েছিলেন। কিন্তু তৃণমূলের নেতাকর্মীরা সিদ্ধান্তটিতে ক্ষুব্ধ ও মর্মাহত হয়ে তাঁর সঙ্গে রাজপথে নেমেছেন।

তিনি বলেন, দীর্ঘ ১৭ বছর ধরে এসব নেতাকর্মী তাঁর সঙ্গে আন্দোলন-সংগ্রাম করেছেন। এ সময় তাঁরা নানা প্রতিকূলতা, জেল-জুলুম ও নির্যাতন সহ্য করেছেন। দলের দুঃসময়ে যাঁরা পাশে ছিলেন, তাঁদের অবদান ও ত্যাগের যথাযথ মূল্যায়ন করা জরুরি।

আনোয়ার প্রধান আরও বলেন, দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে বিএনপি একটি মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্ন দেখেছে। সেই স্বপ্ন বাস্তবায়ন করতে হলে দলের তৃণমূল পর্যায়ের ত্যাগী ও নিবেদিতপ্রাণ নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন করতে হবে। তাঁদের উপেক্ষা করা কিংবা দল থেকে দূরে সরিয়ে দেওয়ার যেকোনো ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আশা প্রকাশ করে বলেন, বিএনপির শীর্ষ নেতৃত্ব বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ইতিবাচক ভূমিকা রাখবে। একই সঙ্গে তাঁর মতো তৃণমূলের নেতাকর্মীরা যেন দলের অভ্যন্তরে অন্যায়ভাবে বঞ্চনার শিকার না হন, সে বিষয়ে দলের নীতিনির্ধারকদের কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।

 

২২ নং ওয়ার্ডের বিভিন্ন পূজা মন্ডপে অ্যাডভোকেট শিপলুর শারদীয় শুভেচ্ছা উপহার প্রদান

বন্দর প্রতিনিধি
প্রকাশিত: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬, ৯:৫৩ অপরাহ্ণ
২২ নং ওয়ার্ডের বিভিন্ন পূজা মন্ডপে অ্যাডভোকেট শিপলুর শারদীয় শুভেচ্ছা উপহার প্রদান

 

বন্দর শ্রী শ্রী লালজী মন্দির, সিরাজউদ্দৌলা মাঠ পূজা মন্ডপ এবং বন্দর বাজার মন্দিরসহ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২২ নং ওয়ার্ডের বিভিন্ন দুর্গোৎসব মন্ডপে শুভেচ্ছা উপহার বিতরণ করা হয়েছে।

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ২২ নং ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী, বিশিষ্ট আইনজীবী ও সমাজকর্মী অ্যাডভোকেট মোঃ শরীফুল ইসলাম শিপলু পূজা উদযাপন কমিটির আয়োজক প্রতিনিধিদের হাতে এসব শুভেচ্ছা উপহার তুলে দেন।

উপহার প্রদানকালে অ্যাডভোকেট শরীফুল ইসলাম শিপলু উপস্থিত সনাতন ধর্মাবলম্বীদের সাথে কুশল বিনিময় করেন এবং তাদের শারদীয় দুর্গোৎসবের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এ সময় পূজা উদযাপন কমিটির গণ্যমান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

ঘাটাইলে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ১২ অক্টোবর, ২০২৬, ১:৪৭ অপরাহ্ণ
ঘাটাইলে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

টাঙ্গাইলের ঘাটাইলে আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ অক্টোবর) সকাল ১০টায় ঘাটাইল উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন ঘাটাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ নুরী তাসমিন উর্মি। সভায় আসন্ন দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপন, পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিতকরণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।

এ সময় থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মোখছেদুর রহমান,উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক হাজী বিল্লাল হোসেন,বিআরডিবির চেয়ারম্যান মোঃ হারুন অর রশীদ,পৌর বিএনপি সাবেক সভাপতি মঞ্জুরুল হক মঞ্জু,উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি অধ্যাপক অধীর চন্দ্র সহা,সম্পাদক শ্রী অমুল্য চন্দ্র,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ তরিকুল ইসলাম,

উপজেলা জামায়াত ইসলামের আমীর মোঃ রাসেল মিয়া,পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সভায় শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে উদযাপনে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।

পদ স্থগিতের প্রতিবাদে অ্যাড. আনোয়ার ও রিফাত অনুসারীদের মৌন মিছিল ২২ নং ওয়ার্ডের বিভিন্ন পূজা মন্ডপে অ্যাডভোকেট শিপলুর শারদীয় শুভেচ্ছা উপহার প্রদান ঘাটাইলে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত জিবুতি উপকূলে নৌকাডুবিতে শিশুসহ ১৩৯ অভিবাসী নিহত, অটোরিকশায় তুলে গরু চুরির চেষ্টা, দুই নারী আটক