সুমন,আঙ্গুর ও পারভীনের বহিস্কার দাবি করলেন আজাদপন্থীরা।
নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিএনপির সহ অর্থ বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমন ও নারায়ণগঞ্জ-২ আসনের সাবেক এমপি আতাউর রহমান খান আঙ্গুরের বহিস্কারের দাবি জানিয়ে বিক্ষোভ মিছিল করেছেন বিএনপির ধানের শীষের মনোনিত প্রার্থী নজরুল ইসলাম আজাদের অনুসারীরা।
মঙ্গলবার (১৮ নভেম্বর) রাতে এই বিক্ষোভ মিছিল বের করেন আজাদপন্থীরা।
এর আগে সন্ধ্যার পর আজাদের মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে মনোনয়ন বঞ্চিত তিন নেতা সুমন,আঙ্গুর ও পারভীনের অনুসারীরা একত্রিত হয়ে মনোনয়ন পুনর্বিবেচনার দাবতে মশাল মিছিল বের করেন।এর প্রতিক্রিয়াতেই মিছিল বের করেন আজাদপন্থীরা।


আপনার মতামত লিখুন