খুঁজুন

ঐক্যের শক্তিতে জয় নিশ্চিত করতে চান মাসুদুজ্জামান

বিশেষ প্রতিবেদক
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫, ৭:৫৩ অপরাহ্ণ
ঐক্যের শক্তিতে জয় নিশ্চিত করতে চান মাসুদুজ্জামান

 

আজ বুধবার, ১৩ নভেম্বর, ২০২৫, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত নারায়ণগঞ্জ-৫ আসনের প্রার্থী মাসুদুজ্জামান মাসুদ দিনব্যাপী নগরীর বিভিন্ন এলাকায় গণসংযোগ, লিফলেট বিতরণ ও দলীয় নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছেন। এই কর্মসূচিতে অংশ নিয়ে স্থানীয় ত্যাগী নেতারা একসঙ্গে ধানের শীষের পক্ষে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন, যা নারায়ণগঞ্জের রাজনীতিতে নতুন করে ঐক্য ও উদ্দীপনা সঞ্চার করেছে। দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে মাসুদুজ্জামান মাসুদ অ্যাডভোকেট মো. সাখাওয়াত হোসেন খান, অ্যাডভোকেট মো. আবু আল ইউসুফ খান টিপু, এবং ১৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর খোরশেদ আলম খন্দকারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে নেতৃবৃন্দ একমত হন যে – বিএনপির সিদ্ধান্তের প্রতি সর্বোচ্চ আনুগত্য ও ঐক্য বজায় রেখে সকল নেতা-কর্মী ধানের শীষের বিজয়ের জন্য কাজ করবেন ।

প্রেসের সঙ্গে আলাপকালে মাসুদুজ্জামান মাসুদ বলেন,“নারায়ণগঞ্জের ত্যাগী নেতারা জাতীয়তাবাদী দলের জন্য অতীতে অসীম ত্যাগ স্বীকার করেছেন। আমি গত ৩ নভেম্বর বিএনপি থেকে মনোনয়ন পাই । ব্যস্ততার কারণে তখন সবার সঙ্গে দেখা করতে পারিনি। এখন আমি সবাইকে সঙ্গে নিয়ে ঐক্যের ভিত্তিতে কাজ করছি। আমি বিশ্বাস করি, এই ত্যাগী নেতারা দলের সিদ্ধান্তকে সম্মান জানিয়ে ধানের শীষের বিজয়ের লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। পরিবর্তন তখনই সম্ভব, যখন সবাই একসাথে কাজ করে। ”

নেতারা বলেন, “আমরা দলের প্রতি শতভাগ অনুগত। দলের সিদ্ধান্তের বাইরে যাওয়ার কোনো প্রশ্নই আসে না। মনোনয়ন দেয়ার আগে ও পরে আমরা একইভাবে নারায়ণগঞ্জের ঘরে ঘরে গিয়ে জনগণের কাছে ধানের শীষের ভোট চেয়েছি। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন ধানের শীষ জিতলে আমিও জিতেছি। তাই আমাদের কাছেও এখন বিষয়টি এমনই – ধানের শীষের বিজয় মানেই আমাদের বিজয়। আজ থেকে আমরা দলের সিদ্ধান্তকে সম্মান জানিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করবো। মাসুদুজ্জামান মাসুদ যেন নির্বাচিত হয়ে প্রকৃত অর্থে গণমানুষের নেতা হয়ে উঠতে পারেন – এই কামনা করি।”

সাক্ষাৎ শেষে বিএনপি প্রার্থী মাসুদুজ্জামান মাসুদ ধানের শীষের বিজয় নিশ্চিত করতে নগরীর বিভিন্ন এলাকায় গণসংযোগে অংশ নেন, জনগণের মাঝে ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ করেন, এবং আওয়ামী সন্ত্রাসীদের ধ্বংসাত্মক কার্যক্রমের প্রতিবাদে একটি সমাবেশে বক্তব্য রাখেন। স্থানীয় জনগণের উৎসাহ, ভালোবাসা ও সমর্থন দেখে তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, এই গণজোয়ারই প্রমাণ করছে – মানুষ চায় পরিবর্তন, মানুষ চায় যোগ্য নেতৃত্ব।

আয়োজনে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপি, যুগ্ম আহ্বায়কবৃন্দ; অ্যাডভোকেট সরকার হুমায়ুন কবির, আব্দুস সবুর খান সেন্টু, আনোয়ার হোসেন আনু। ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপি সদস্যবৃন্দ, আহ্বায়ক কমিটি; হাজী ফারুক হোসেন, মাহাবুব উল্লাহ তপন, অ্যাডভোকেট বিল্লাল হোসেন, মনোয়ার হোসেন শোখন, মোঃ আলমগীর হোসেন, শহিদুল ইসলাম রিপন, ফারুক আহম্মদ রিপন, অ্যাডভোকেট শরীফুল ইসলাম শিপলু। বন্দর থানা বিএনপির সাবেক সভাপতি হাজী নুরুদ্দিন, শাখাওয়াতুল ইসলাম রানা, সভাপতি, সেচ্ছাসেবক দল, নারায়ণগঞ্জ মহানগর বিএনপি, বন্দর থানা বিএনপির; সভাপতি শাহেন শাহ্, যুবদল সভাপতি মনিরুল ইসলাম সজল, কৃষকদলের সভাপতি এনামুল খন্দকার স্বপন। এছাড়াও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সদর ও বন্দরের বিএনপির সকল সংগঠনের দায়িত্বশীল নেতৃবৃন্দরা।

দিনব্যাপী এই সৌজন্য সাক্ষাৎ, গণসংযোগ ও সমাবেশ নারায়ণগঞ্জে বিএনপি নেতাকর্মীদের মধ্যে নতুন করে আশার সঞ্চার করেছে। মাসুদুজ্জামান মাসুদের নেতৃত্বে নারায়ণগঞ্জ-৫ আসনে “ ঐক্যের প্লাটফর্ম” গড়ে উঠেছে, যা আগামীর নির্বাচনে ধানের শীষের পক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন তৃণমূল।

 

ব্রাহ্মন্দী ৮ নং ওয়ার্ডে মেম্বার পদে তৃণমূলের আস্থায় মোঃ রাসেল।

আড়াইহাজার প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬, ৮:৩৮ অপরাহ্ণ
ব্রাহ্মন্দী ৮ নং ওয়ার্ডে মেম্বার পদে তৃণমূলের আস্থায় মোঃ রাসেল।

 

 

 

আড়াইহাজার উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের রাজনীতিতে পরিচিত এক নাম মো: রাসেল। তৃনমুল থেকে গড়ে ওঠা এই রাজনীতিবিদ জনসেবার প্রত্যয়ে তৃনমূল এর ইচ্ছায় এবার ব্রাহ্মন্দী ইউনিয়নে ৮নং ওয়ার্ডে মেম্বার পদে মানুষের দোয়া ও সমর্থন চাইছেন।

জানাগেছে, স্হানীয় রাজনীতিতে সক্রিয় এই নেতার পরিচয় শুধু রাজনৈতিক কর্মী হিসেবেই নয়, একজন সংগঠক এবং সাধারণ মানুষের কাছে সহজ -সরল স্বভাবের মানুষ হিসেবেও পরিচিত। ৮নং ওয়ার্ডের নোয়াদ্দা গ্রামের কৃতি সন্তান মো: রাসেল। দীর্ঘদিনের রাজনৈতিক সততার কারণে, এলাকায় একটি পরিচিত মুখে পরিণত হয়েছেন। তার এই দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারে নেই কোন বিতর্কিত কর্মকান্ড এবং নেই কোন চাঁদাবাজি, নেই কোনো জমি দখল এর অভিযোগ। একদম সাদামাটা রাজনীতিবিদ।

বর্তমানে ৮নং ওয়ার্ডে সকল উন্নয়নে তার অবদান আছে। রাজনীতির মাঠে তাঁর পথচলা ছিল চড়াই-উতরাইয়ে ভরা। রাজনীতিতে সক্রিয় থাকার কারণে তাকে একাধিক মামলা -মোকদ্দমার মুখোমুখি হতে হয়েছে। রাজনৈতিক প্রতিহিংসা ও নানা প্রতিকূলতার মধ্যেও তিনি মাঠ ছাড়েননি। সহ্য করেছেন জেল-জুলুম ও নির্যাতিত ও হারিয়েছে তার ব্যবসা। স্থানীয় রাজনৈতিক মহলে তিনি সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ ভাই এর বিশ্বস্ত হাতিয়ার।

মো: রাসেল বলেন, আমি দীর্ঘদিন ধরে মানুষের জন্য রাজনীতি করছি। জনগণের অধিকার প্রতিষ্ঠা ও এলাকার উন্নয়নের জন্য কাজ করছি। ৮নং ওয়ার্ডের মানুষের ভালোবাসা, দোয়াও সমর্থন পেলে তাঁদের সেবক হিসেবে কাজ করতে চাই। ক্ষমতা নয়,মানুষের কল্যানই আমার রাজনীতির মূল লক্ষ্য। ওয়ার্ডের উন্নয়ন, স্বচ্ছতা এবং সাধারণ মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করতে চাই। এজন্য সবার দোয়া ও সহযোগিতা প্রয়োজন।

 

 

কালামের বিরুদ্ধে মুকুলের ষড়যন্ত্রের অভিযোগ।।

বিশেষ প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬, ৭:১৭ পূর্বাহ্ণ
কালামের বিরুদ্ধে মুকুলের ষড়যন্ত্রের অভিযোগ।।

 

নারায়ণগঞ্জ-৫ আসনের রাজনীতিতে বিএনপির একাংশের অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও অভিযোগ নতুন করে আলোচনায় এসেছে। চুনকা পাঠাগার মিলনায়তনে বিএনপির এক সভায় সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান মুকুলের বক্তব্যকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মীদের মধ্যে নানা আলোচনা শুরু হয়েছে।

সভায় আতাউর রহমান মুকুল অভিযোগ করেন, যাকে তিনি একসময় পিতৃতুল্য ব্যক্তি হিসেবে সম্মান করেছেন এবং যার সঙ্গে দলীয় হাইকমান্ডের পক্ষে ওসমান পরিবারের সঙ্গে সমন্বয় করে রাজনীতি করেছেন, সেই ব্যক্তি সুদিনে তাকে ভুলে গিয়ে বর্তমানে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন।

মুকুলের এই বক্তব্যের পর রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে—একসময় অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক থাকা সত্ত্বেও কেন আজ তাদের মধ্যে এমন দূরত্ব ও বিরোধ সৃষ্টি হলো?

রাজনৈতিক সূত্রগুলো বলছে, আতাউর রহমান মুকুল দীর্ঘদিন আবুল কালামের ঘনিষ্ঠ কর্মী হিসেবে পরিচিত ছিলেন। আবুল কালামের হাত ধরেই তার রাজনৈতিক পথচলা শুরু হয়েছিল বলে দাবি করেন সংশ্লিষ্টরা। এমনকি তাদের মধ্যে পারিবারিক ও আত্মীয়তার সম্পর্কও রয়েছে বলে রাজনৈতিক মহলে আলোচনা রয়েছে।

মুকুলের বক্তব্যকে কেন্দ্র করে সমালোচকরা অভিযোগ করছেন, আবুল কালাম রাজনৈতিকভাবে মানুষের সঙ্গে ঘনিষ্ঠতা তৈরি করলেও প্রয়োজন ও স্বার্থের পরিবর্তনে সেই সম্পর্ক থেকে সরে আসেন। তবে এসব অভিযোগের বিষয়ে আবুল কালামের বক্তব্য পাওয়া যায়নি।

সমালোচকদের অভিযোগ, ২০১৬ সালের সিটি কর্পোরেশন নির্বাচনেও আবুল কালামের রাজনৈতিক ভূমিকা নিয়ে বিতর্ক ছিল। প্রকাশ্যে এক পক্ষের পক্ষে অবস্থান দেখালেও আড়ালে অন্য পক্ষকে সহযোগিতার অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে। একই ধরনের রাজনৈতিক কৌশল ও দ্বিমুখী অবস্থানের অভিযোগ পরবর্তী সময়েও বিভিন্ন রাজনৈতিক ঘটনায় উঠেছে বলে দাবি করছেন তার সমালোচকরা।

তাদের ভাষ্য, আবুল কালাম বাইরে থেকে অত্যন্ত নিরীহ ও নিরপেক্ষ ভাবমূর্তি তুলে ধরার চেষ্টা করলেও দলের অভ্যন্তরীণ বিভাজন, কোন্দল এবং ব্যক্তিগত রাজনৈতিক স্বার্থ রক্ষার ক্ষেত্রে তিনি নানা কৌশল অবলম্বন করেন।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মুকুলের মতো দীর্ঘদিনের ঘনিষ্ঠ একজন নেতার প্রকাশ্য বক্তব্য নারায়ণগঞ্জ-৫ আসনের রাজনীতিতে নতুন প্রশ্ন তৈরি করেছে। বিশেষ করে একসময় যারা একই রাজনৈতিক বলয়ে ছিলেন, তাদের মধ্যকার এই দ্বন্দ্ব ভবিষ্যতে দলীয় রাজনীতিতে কী প্রভাব ফেলবে—সেদিকেই এখন নজর সংশ্লিষ্ট নেতাকর্মীদের।

 

মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি পদে বিএনপি’র মনোনয়ন

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬, ৭:৪১ অপরাহ্ণ
মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি পদে বিএনপি’র মনোনয়ন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র পক্ষ থেকে দেশের পরবর্তী রাষ্ট্রপতি প্রার্থী হিসেবে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে চূড়ান্ত মনোনয়ন প্রদান করা হয়েছে।

আজ গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত দলের স্থায়ী কমিটির এক জরুরি বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা আনুষ্ঠানিকভাবে জানানো হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, গণতান্ত্রিক সংগ্রামে ধারাবাহিক নেতৃত্ব এবং সর্বমহলে গ্রহণযোগ্যতার বিষয়টি বিবেচনায় নিয়েই দলের নীতি-নির্ধারকেরা সর্বসম্মতভাবে তাকে দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদের জন্য মনোনীত করেছেন।

মনোনয়ন প্রাপ্তির প্রতিক্রিয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের নীতিনির্ধারক ও সর্বস্তরের নেতা-কর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নের খবর প্রচারিত হওয়ার পর থেকেই বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা লক্ষ্য করা গেছে। রাজনীতি বিশ্লেষকদের মতে, একজন প্রবীণ ও পরিচ্ছন্ন ভাবমূর্তির রাজনীতিককে এই পদে বেছে নেওয়া বিএনপির একটি গুরুত্বপূর্ণ ও ইতিবাচক রাজনৈতিক পদক্ষেপ।

ব্রাহ্মন্দী ৮ নং ওয়ার্ডে মেম্বার পদে তৃণমূলের আস্থায় মোঃ রাসেল। কালামের বিরুদ্ধে মুকুলের ষড়যন্ত্রের অভিযোগ।। মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি পদে বিএনপি’র মনোনয়ন নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির বিশেষ সাধারণ সভা ২৫ আগস্ট অনিশ্চয়তার মুখে কদম রসুল সেতুর নির্মাণ কাজ