খুঁজুন

দলের সিদ্ধান্তই আমাদের একমাত্র পথনির্দেশনা।।মাসুদুজ্জামান

প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫, ৭:২৩ অপরাহ্ণ
দলের সিদ্ধান্তই আমাদের একমাত্র পথনির্দেশনা।।মাসুদুজ্জামান

 

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির নারায়ণগঞ্জ-৫ আসনের মনোনীত প্রার্থী ও বিশিষ্ট সমাজসেবক মাসুদুজ্জামান মাসুদ আজ (১১ নভেম্বর) নারায়ণগঞ্জ ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলীয় প্রার্থী তালিকা নিয়ে কিছু বিভ্রান্তিকর বক্তব্যের সংশোধন এবং দলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের লক্ষ্যে বক্তব্য রাখেন।

সংবাদ সম্মেলনের শুরুতে দলীয় নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, “আমাকে নারায়ণগঞ্জ-৫ আসনের প্রার্থী হিসেবে মনোনীত করে যে সম্মান দেওয়া হয়েছে, তার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। আমি আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া, শ্রদ্ধেয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং দলের সকল নেতৃবৃন্দের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি সুসংগঠিত, দায়িত্বশীল রাজনৈতিক শক্তি। দলীয় সিদ্ধান্তই আমাদের একমাত্র কার্যকর ও বৈধ নির্দেশনা। ব্যক্তিগত বক্তব্য বা অবস্থান দলীয় ঐক্যকে ক্ষতিগ্রস্ত করতে পারে -তাই আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে মাসুদুজ্জামান মাসুদ বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর সঙ্গে বিভিন্ন রাজনীতিকের ছবি প্রচার করে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে, যা সম্পূর্ণ উদ্দেশ্যমূলক।তিনি বলেন, “আমি কী ছিলাম তা নারায়ণগঞ্জের ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের কর্মী, বিএনপি এবং তৎকালীন গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা জানেন। আন্দোলনের সময় যারা মাঠে ছিলেন, তারা জানেন আমার অবস্থান কোথায় ছিল। আমার নাম রাজনৈতিক মামলার এজাহারেও তোলা হয়েছিল।বিএনপি একটি বৃহত্তম গণতান্ত্রিক রাজনৈতিক পরিবার। এখানে মতভেদ থাকতে পারে, কিন্তু সেটা হতে হবে সংগঠন ও রাজনৈতিক শিষ্টাচারের মধ্যে। আমি বিশ্বাস করি, যারা আজ সমালোচনা করছেন, তারাও দলের কল্যাণ চান। দিনশেষে আমরা সবাই ধানের শীষের লোক – দলের সিদ্ধান্তই আমাদের সবার জন্য চূড়ান্ত ও বাধ্যতামূলক নির্দেশনা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অ্যাডভোকেট সরকার হুমায়ুন কবির, যুগ্ম আহ্ধসঢ়;বায়ক, নারায়ণগঞ্জ মহানগর বিএনপি; আব্দুস সবুর খান সেন্টু, যুগ্ম আহ্ধসঢ়;বায়ক, নারায়ণগঞ্জ মহানগর বিএনপি; আনোয়ার হোসেন আনু, যুগ্ম আহ্ধসঢ়;বায়ক, নারায়ণগঞ্জ মহানগর বিএনপি; হাজী ফারুক হোসেন, সদস্য, আহ্ধসঢ়;বায়ক কমিটি, নারায়ণগঞ্জ মহানগর বিএনপি; মাহাবুব উল্লাহ তপন, সদস্য, নারায়ণগঞ্জ মহানগর বিএনপি আহ্বায়ক কমিটি; অ্যাডভোকেট বিল্লাল হোসেন, সদস্য, নারায়ণগঞ্জ মহানগর বিএনপি; মনোয়ার হোসেন শোখন, সদস্য, নারায়ণগঞ্জ মহানগর বিএনপি; মোঃ আলমগীর হোসেন, সদস্য, আহ্ধসঢ়;বায়ক কমিটি, নারায়ণগঞ্জ মহানগর বিএনপি; শহিদুল ইসলাম রিপন, সদস্য, আহ্ধসঢ়;বায়ক কমিটি, নারায়ণগঞ্জ মহানগর বিএনপি; ফারুক আহম্মদ রিপন, সদস্য, আহ্ধসঢ়;বায়ক কমিটি, নারায়ণগঞ্জ মহানগর বিএনপি; অ্যাডভোকেট শরীফুল ইসলাম শিপলু,সদস্য, আহ্ধসঢ়;বায়ক কমিটি, নারায়ণগঞ্জ মহানগর বিএনপি; বন্দর থানা বিএনপির সাবেক সভাপতি হাজী নুরুদ্দিন; শাখাওয়াতুল ইসলাম রানা, সভাপতি, সেচ্ছাসেবক দল, নারায়ণগঞ্জ মহানগর বিএনপি; বন্দর থানা বিএনপির সভাপতি শাহেন শাহ্ধসঢ়;, বন্দর উপজেলা বিএনপি সভাপতি হিরণ, বন্দর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হারুনুর রশিদ লিটন, যুবদল সভাপতি মনিরুল ইসলাম সজল, কৃষকদলের সভাপতি এনামুল খন্দকার স্বপন, না’গঞ্জ মহানগর মহিলা দলের সাধারন সম্পাদক আয়েশা আক্তার দিনা। এছাড়াও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সদর ও বন্দরের বিএনপির সকল সংগঠনের দায়িত্বশীল নেতৃবৃন্দরা।

 

 

ব্রাহ্মন্দী ৮ নং ওয়ার্ডে মেম্বার পদে তৃণমূলের আস্থায় মোঃ রাসেল।

আড়াইহাজার প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬, ৮:৩৮ অপরাহ্ণ
ব্রাহ্মন্দী ৮ নং ওয়ার্ডে মেম্বার পদে তৃণমূলের আস্থায় মোঃ রাসেল।

 

 

 

আড়াইহাজার উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের রাজনীতিতে পরিচিত এক নাম মো: রাসেল। তৃনমুল থেকে গড়ে ওঠা এই রাজনীতিবিদ জনসেবার প্রত্যয়ে তৃনমূল এর ইচ্ছায় এবার ব্রাহ্মন্দী ইউনিয়নে ৮নং ওয়ার্ডে মেম্বার পদে মানুষের দোয়া ও সমর্থন চাইছেন।

জানাগেছে, স্হানীয় রাজনীতিতে সক্রিয় এই নেতার পরিচয় শুধু রাজনৈতিক কর্মী হিসেবেই নয়, একজন সংগঠক এবং সাধারণ মানুষের কাছে সহজ -সরল স্বভাবের মানুষ হিসেবেও পরিচিত। ৮নং ওয়ার্ডের নোয়াদ্দা গ্রামের কৃতি সন্তান মো: রাসেল। দীর্ঘদিনের রাজনৈতিক সততার কারণে, এলাকায় একটি পরিচিত মুখে পরিণত হয়েছেন। তার এই দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারে নেই কোন বিতর্কিত কর্মকান্ড এবং নেই কোন চাঁদাবাজি, নেই কোনো জমি দখল এর অভিযোগ। একদম সাদামাটা রাজনীতিবিদ।

বর্তমানে ৮নং ওয়ার্ডে সকল উন্নয়নে তার অবদান আছে। রাজনীতির মাঠে তাঁর পথচলা ছিল চড়াই-উতরাইয়ে ভরা। রাজনীতিতে সক্রিয় থাকার কারণে তাকে একাধিক মামলা -মোকদ্দমার মুখোমুখি হতে হয়েছে। রাজনৈতিক প্রতিহিংসা ও নানা প্রতিকূলতার মধ্যেও তিনি মাঠ ছাড়েননি। সহ্য করেছেন জেল-জুলুম ও নির্যাতিত ও হারিয়েছে তার ব্যবসা। স্থানীয় রাজনৈতিক মহলে তিনি সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ ভাই এর বিশ্বস্ত হাতিয়ার।

মো: রাসেল বলেন, আমি দীর্ঘদিন ধরে মানুষের জন্য রাজনীতি করছি। জনগণের অধিকার প্রতিষ্ঠা ও এলাকার উন্নয়নের জন্য কাজ করছি। ৮নং ওয়ার্ডের মানুষের ভালোবাসা, দোয়াও সমর্থন পেলে তাঁদের সেবক হিসেবে কাজ করতে চাই। ক্ষমতা নয়,মানুষের কল্যানই আমার রাজনীতির মূল লক্ষ্য। ওয়ার্ডের উন্নয়ন, স্বচ্ছতা এবং সাধারণ মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করতে চাই। এজন্য সবার দোয়া ও সহযোগিতা প্রয়োজন।

 

 

কালামের বিরুদ্ধে মুকুলের ষড়যন্ত্রের অভিযোগ।।

বিশেষ প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬, ৭:১৭ পূর্বাহ্ণ
কালামের বিরুদ্ধে মুকুলের ষড়যন্ত্রের অভিযোগ।।

 

নারায়ণগঞ্জ-৫ আসনের রাজনীতিতে বিএনপির একাংশের অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও অভিযোগ নতুন করে আলোচনায় এসেছে। চুনকা পাঠাগার মিলনায়তনে বিএনপির এক সভায় সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান মুকুলের বক্তব্যকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মীদের মধ্যে নানা আলোচনা শুরু হয়েছে।

সভায় আতাউর রহমান মুকুল অভিযোগ করেন, যাকে তিনি একসময় পিতৃতুল্য ব্যক্তি হিসেবে সম্মান করেছেন এবং যার সঙ্গে দলীয় হাইকমান্ডের পক্ষে ওসমান পরিবারের সঙ্গে সমন্বয় করে রাজনীতি করেছেন, সেই ব্যক্তি সুদিনে তাকে ভুলে গিয়ে বর্তমানে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন।

মুকুলের এই বক্তব্যের পর রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে—একসময় অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক থাকা সত্ত্বেও কেন আজ তাদের মধ্যে এমন দূরত্ব ও বিরোধ সৃষ্টি হলো?

রাজনৈতিক সূত্রগুলো বলছে, আতাউর রহমান মুকুল দীর্ঘদিন আবুল কালামের ঘনিষ্ঠ কর্মী হিসেবে পরিচিত ছিলেন। আবুল কালামের হাত ধরেই তার রাজনৈতিক পথচলা শুরু হয়েছিল বলে দাবি করেন সংশ্লিষ্টরা। এমনকি তাদের মধ্যে পারিবারিক ও আত্মীয়তার সম্পর্কও রয়েছে বলে রাজনৈতিক মহলে আলোচনা রয়েছে।

মুকুলের বক্তব্যকে কেন্দ্র করে সমালোচকরা অভিযোগ করছেন, আবুল কালাম রাজনৈতিকভাবে মানুষের সঙ্গে ঘনিষ্ঠতা তৈরি করলেও প্রয়োজন ও স্বার্থের পরিবর্তনে সেই সম্পর্ক থেকে সরে আসেন। তবে এসব অভিযোগের বিষয়ে আবুল কালামের বক্তব্য পাওয়া যায়নি।

সমালোচকদের অভিযোগ, ২০১৬ সালের সিটি কর্পোরেশন নির্বাচনেও আবুল কালামের রাজনৈতিক ভূমিকা নিয়ে বিতর্ক ছিল। প্রকাশ্যে এক পক্ষের পক্ষে অবস্থান দেখালেও আড়ালে অন্য পক্ষকে সহযোগিতার অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে। একই ধরনের রাজনৈতিক কৌশল ও দ্বিমুখী অবস্থানের অভিযোগ পরবর্তী সময়েও বিভিন্ন রাজনৈতিক ঘটনায় উঠেছে বলে দাবি করছেন তার সমালোচকরা।

তাদের ভাষ্য, আবুল কালাম বাইরে থেকে অত্যন্ত নিরীহ ও নিরপেক্ষ ভাবমূর্তি তুলে ধরার চেষ্টা করলেও দলের অভ্যন্তরীণ বিভাজন, কোন্দল এবং ব্যক্তিগত রাজনৈতিক স্বার্থ রক্ষার ক্ষেত্রে তিনি নানা কৌশল অবলম্বন করেন।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মুকুলের মতো দীর্ঘদিনের ঘনিষ্ঠ একজন নেতার প্রকাশ্য বক্তব্য নারায়ণগঞ্জ-৫ আসনের রাজনীতিতে নতুন প্রশ্ন তৈরি করেছে। বিশেষ করে একসময় যারা একই রাজনৈতিক বলয়ে ছিলেন, তাদের মধ্যকার এই দ্বন্দ্ব ভবিষ্যতে দলীয় রাজনীতিতে কী প্রভাব ফেলবে—সেদিকেই এখন নজর সংশ্লিষ্ট নেতাকর্মীদের।

 

মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি পদে বিএনপি’র মনোনয়ন

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬, ৭:৪১ অপরাহ্ণ
মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি পদে বিএনপি’র মনোনয়ন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র পক্ষ থেকে দেশের পরবর্তী রাষ্ট্রপতি প্রার্থী হিসেবে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে চূড়ান্ত মনোনয়ন প্রদান করা হয়েছে।

আজ গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত দলের স্থায়ী কমিটির এক জরুরি বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা আনুষ্ঠানিকভাবে জানানো হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, গণতান্ত্রিক সংগ্রামে ধারাবাহিক নেতৃত্ব এবং সর্বমহলে গ্রহণযোগ্যতার বিষয়টি বিবেচনায় নিয়েই দলের নীতি-নির্ধারকেরা সর্বসম্মতভাবে তাকে দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদের জন্য মনোনীত করেছেন।

মনোনয়ন প্রাপ্তির প্রতিক্রিয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের নীতিনির্ধারক ও সর্বস্তরের নেতা-কর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নের খবর প্রচারিত হওয়ার পর থেকেই বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা লক্ষ্য করা গেছে। রাজনীতি বিশ্লেষকদের মতে, একজন প্রবীণ ও পরিচ্ছন্ন ভাবমূর্তির রাজনীতিককে এই পদে বেছে নেওয়া বিএনপির একটি গুরুত্বপূর্ণ ও ইতিবাচক রাজনৈতিক পদক্ষেপ।

ব্রাহ্মন্দী ৮ নং ওয়ার্ডে মেম্বার পদে তৃণমূলের আস্থায় মোঃ রাসেল। কালামের বিরুদ্ধে মুকুলের ষড়যন্ত্রের অভিযোগ।। মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি পদে বিএনপি’র মনোনয়ন নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির বিশেষ সাধারণ সভা ২৫ আগস্ট অনিশ্চয়তার মুখে কদম রসুল সেতুর নির্মাণ কাজ