খুঁজুন
মঙ্গলবার, ৯ জুন, ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ, ১৪৩৩

মাসুদের বিরুদ্ধে অপপ্রচার সেন্টুর নিন্দা।

প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫, ১১:৫৮ পূর্বাহ্ণ
মাসুদের বিরুদ্ধে অপপ্রচার সেন্টুর নিন্দা।

 

নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মাসুদুজ্জামান মাসুদের বিরুদ্ধে সামাজিক যোগযোগ মাধ্যমে অপপ্রচারের নিন্দা জানিয়েছেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুস সবুর খান সেন্টু।

‘মাসুদুজ্জামানকে উদ্দেশ্য প্রণোদিতভাবে বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে’ বলে মন্তব্য করে আব্দুস সবুর খান সেন্টু বলেন, “মাসুদুজ্জামানের পরিবার বিএনপির আদর্শে বিশ্বাসী। তিনি তরুণ বয়স থেকে যুবদলের সাথে সম্পৃক্ত ছিলেন। এছাড়া তৎকালীন মেয়র নির্বাচনে আইভীকে সাপোর্ট করেছেন, এমন তথ্য বিএনপির কোনো নেতাকর্মীর জানা নাই।

বুধবার (৫ নভেম্বর) গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে তিনি বলেন, গত ২২ সেপ্টেম্বর বিএনপিতে যোগদান করেন ক্রীড়া সংগঠক, মডেল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মাসুদুজ্জামান মাসুদ। বিএনপির নীতি নির্ধারকরা তাকে নারায়ণগঞ্জ-৫ আসনে জাতীয় সংসদীয় নির্বাচনে ধানের শীষের প্রার্থী মনোনীত করেছেন। তাঁর পরিবারটি বাংলাদেশী জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী। তিনি তরুণ বয়স থেকে যুবদলের সাথে সম্পৃক্ত ছিলেন। দুই শতাব্দী ধরে তাঁর পরিবারটি নারায়ণগঞ্জ শহরে। তাঁর দাদা মরহুম হোসেন সরদার ও তাঁর পিতা মরহুম আলি নূর ৭১’র স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযোদ্ধের চেতনায় বিশ্বাসী এবং জাতীয় সমবায় সংগঠক ব্যক্তিত্ব হিসেবে পরিচিত ছিলেন।

মাসুদুজ্জামানের পরিচয় তিনি ধানের শীষের প্রার্থী মন্তব্য করে তিনি বলেন, “নারায়ণগঞ্জের প্রসিদ্ধ মডেল শিল্প গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক। ভোটাররা তাঁর সম্পর্কে ভালো জানে বলেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যাচাই-বাছাই করে তাঁকে মনোনয়ন দিয়েছেন। নারায়ণগঞ্জ সদর ও বন্দর এলাকায় ভোটারদের মাঝে জনপ্রিয়তায় শীর্ষে অবস্থান করছে। বর্তমানে তাঁর পরিচয় জাতীয় সংসদ সদস্য নির্বাচনে বিএনপির তিনি মনোনীত প্রার্থী। সে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ, উদ্দেশ্য, ১৯ দফা, রাষ্ট্র মেরামত ও বিনির্মাণে বিএনপির ৩১ দফা নারায়ণগঞ্জ-৫ আসনের বিভিন্ন এলাকার ভোটারদের নিকট পৌঁছে দিচ্ছেন। তার পক্ষে নেতাকর্মীরা লিফলেট বিতরণ করেছে, ধানের শীষে ভোট চাচ্ছে।

তিনি আরও বলেন, “বিএনপির নেতাকর্মীরা কোন কালেই বিএনপির আদর্শ, উদ্দেশ্য  বিসর্জন দিয়ে আওয়ামী লীগের প্রার্থীকে ভোট দিয়েছে এ কথা কেউ বলতে পারবে না। মাসুদুজ্জামান মাসুদ তৎকালীন মেয়র নির্বাচনে আইভীকে সাপোর্ট করেছে, এই তথ্য বিএনপির কোনো নেতাকর্মীদের জানা নাই। ফেসবুকে প্রকাশিত আইভীকে সমর্থনের তথ্যটি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। এছাড়া বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী, নারায়ণগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার। পাশাপাশি তিনি একজন ব্যবসায়ী নেতা। তিনি এফবিসিসিআই’র সাবেক সহসভাপতি, পুরাতন নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি ছিলেন। তিনি ১৯৯৬ সালে বিএনপির জাতীয় সংসদ সদস্য ছিলেন। অনেক সময় মুক্তিযোদ্ধা সংসদের অনুষ্ঠানে দলমত নির্বিশেষে বিভিন্ন প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ উপস্থিত হয়ে থাকেন।

আব্দুস সবুর খান সেন্টু বলেন, “মাসুদুজ্জামান বিকেএমইএ’র নির্বাচনে সাবেক সংসদ সদস্য সেলিম ওসমানের প্যানেলের বিরুদ্ধে নির্বাচন করেছেন। ফ্যাসিস্ট সরকারের আক্রোশের শিকার হয়ে মাসুদুজ্জামানের একান্ত ব্যক্তিগত মো. মনির হোসেন বিস্ফোরক মামলার আসামিও হয়। এ থেকে প্রতিয়মান হয় ফ্যাসিস্ট সরকারের সাথে মাসুদুজ্জামানের কোন সম্পর্ক নাই। স্বার্থান্বেষী মহল বিএনপির প্রার্থীর বিরুদ্ধে, বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। বিএনপির প্রার্থী কখনো আঞ্চলিকতার কারণে বিজয়ী হয়নি। বিএনপির প্রার্থীকে শহীদ জিয়াউর রহমানের সততা ও আদর্শের দল হিসেবে, জনগণ ধানের শীষে সবসময় ভোট দিয়েছে।

অপপ্রচারকারীদের বিরুদ্ধে নেতা-কর্মীদের সজাগ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির এই নেতা।

কেন্দ্রীয় যুবদল কমিটিকে শুভেচ্ছা জানিয়েছেন জহির।

প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬, ৬:০৪ অপরাহ্ণ
কেন্দ্রীয় যুবদল কমিটিকে শুভেচ্ছা জানিয়েছেন জহির।

 

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির ১৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত এ কমিটিতে আবদুল মোনায়েম মুন্না সভাপতি এবং মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন।

কমিটির সকল নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন কালাপাহাড়িয়া ইউনিয়ন পরিষদের আগামী দিনের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও কালাপাহাড়িয়া ইউনিয়ন যুবদলের সভাপতি এবং আড়াইহাজার উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ফকির জহির রহমান।

বৃহস্পতিবার (৪ জুন) এক শুভেচ্ছা বার্তায় নবনির্বাচিত নেতাদের অভিনন্দন জানান জহির।

জহির বলেন, যুবদলের এই পূর্ণাঙ্গ কমিটি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশিত “নতুন বাংলাদেশ” বিনির্মাণের লক্ষ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। একই সাথে নতুন নেতৃত্বের মাধ্যমে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি আরও বলেন, কেন্দ্রীয় কমিটি পূর্ণাঙ্গ হওয়ার ফলে দেশের তৃণমূল পর্যায় পর্যন্ত যুবদলের সাংগঠনিক কর্মকাণ্ডে নতুন গতি সঞ্চার হবে।

উল্লেখ্য, বৃহস্পতিবার ( ৪ জুন ) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ১৫১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় নির্বাহী কমিটির অনুমোদনের বিষয়টি জানানো হয়।

 

ঈদুল আজহা উপলক্ষে কালাপাহাড়িয়া ইউনিয়নবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন জহির

প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: বুধবার, ২৭ মে, ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ণ
ঈদুল আজহা উপলক্ষে কালাপাহাড়িয়া ইউনিয়নবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন জহির

 

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নবাসীসহ বিশ্বের সকল ধর্মপ্রাণ মুসলিম উম্মাহকে নারায়ণগঞ্জ -২ (আড়াইহাজার) আসনের মাননীয় সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন কালাপাহাড়িয়া ইউনিয়ন পরিষদের আগামী দিনের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও কালাপাহাড়িয়া ইউনিয়ন যুবদলের সভাপতি এবং আড়াইহাজার উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ফকির জহির রহমান।

শুভেচ্ছা বার্তায় জহির বলেন, ‘ত্যাগের পরাকাষ্ঠা, তাকওয়ার মহিমান্বিত পথনির্দেশনা এবং আত্মশুদ্ধির অনন্য বার্তা সবাইকে স্মরণ করিয়ে দিয়ে বছর ঘুরে আবারও বিশ্বমুসলিমের দুয়ারে হাজির পবিত্র ঈদুল আজহা। আমি এই শুভক্ষণে আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নবাসীসহ দেশ এবং বিশ্বের সব মুসলমানকে জানাই ঈদ মোবারক।

তিনি আরো লেখেন, ‘ত্যাগের মহিমায় উজ্জীবিত কালাপাহাড়িয়া ইউনিয়নসহ বিশ্বের সব মুসলমান ঈদুল আজহা উদ্‌যাপনের জন্য প্রস্তুত। ইসলামের মহিমান্বিত এই উৎসব শুধু একটি আনন্দ-উৎসবই নয় বরং স্রষ্টার প্রতি গভীর বিশ্বাস, আত্মনিবেদন এবং ত্যাগের এক চিরন্তন বার্তা বহন করে। আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে হযরত ইব্রাহিম (আ.)-এর অটল ঈমান, নিঃশর্ত আনুগত্য এবং সর্বোচ্চ আত্মত্যাগের উজ্জ্বল দৃষ্টান্ত এই দিবসকে বিশ্ব মুসলিম উম্মাহর কাছে মহিমান্বিত ও গভীর তাৎপর্যপূর্ণ করে তুলেছে।

পবিত্র ঈদুল আজহায় আল্লাহর দরবারে প্রার্থনা জানিয়ে জহির বলেন, আমাদের মাতৃভূমি কালাপাহাড়িয়াসহ সমগ্র মুসলিমবিশ্ব ও মানবজাতির জন্য শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা দান করেন। একই সঙ্গে আমি আমার নেতা মাননীয় সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদের পক্ষ থেকে বিশ্বের সকল ধর্মপ্রাণ মুসলিম উম্মাহর উপর শান্তি, সম্প্রীতি এবং নিরাপত্তার জন্যও মহান আল্লাহর দরবারে প্রার্থনা করছি। ঈদ মোবারক।

 

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে হাইজাদী ইউনিয়নবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন অলি।

প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: রবিবার, ২৪ মে, ২০২৬, ৯:০৫ পূর্বাহ্ণ
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে হাইজাদী ইউনিয়নবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন অলি।

 

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আড়াইহাজার উপজেলার হাইজাদী ইউনিয়নের সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ও হাইজাদী ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ অলি উল্লাহ।

তিনি বলেন, “ঈদ আমাদের ত্যাগ, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। এই পবিত্র দিনে আমি হাইজাদী ইউনিয়নের সকল মানুষের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করছি।

তিনি বলেন, “আওয়ামী লীগ শাসনামলে দীর্ঘ ১৭ বছর দলের হয়ে কাজ করেছি। হামলা-মামলা জেল জুলুম নির্যাতন ছিল নিত্যদিনের ঘটনা। অনেক সময় ঘরে ঘুমাতে পারিনি। দলের প্রয়োজনে যখনই ডাক এসেছে, আমি ও আমার নেতাকর্মীরা মিছিল-মিটিংসহ বিভিন্ন কর্মসূচি সফল করতে কাজ করেছি।

তিনি আরও বলেন, আড়াইহাজারের মা-মাটি ও জনগণের আস্থাভাজন সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদের নেতৃত্বে আমরা সবসময় ঐক্যবদ্ধ ছিলাম।আমি আমার নেতা মাননীয় এমপি নজরুল ইসলাম আজাদের মতো জনগণের সেবা করতে চাই। একটি আধুনিক, মাদকমুক্ত, শিক্ষাবান্ধব ও দুর্নীতিমুক্ত ইউনিয়ন গড়াই হবে আমার প্রধান লক্ষ্য।

এ সময় তিনি ইউনিয়নবাসীর দোয়া, সমর্থন ও সার্বিক সহযোগিতা কামনা করেন।

কেন্দ্রীয় যুবদল কমিটিকে শুভেচ্ছা জানিয়েছেন জহির। ঈদুল আজহা উপলক্ষে কালাপাহাড়িয়া ইউনিয়নবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন জহির পবিত্র ঈদুল আজহা উপলক্ষে হাইজাদী ইউনিয়নবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন অলি। না: গঞ্জে বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনে এমপি আজাদ ও রাকিব। বন্দর উপজেলা সিনিয়র সিটিজেন ফোরামের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন