নিবন্ধন পেতে রোববার ইসিতে যাবে এনসিপি
দলটির নেতারা জানিয়েছেন, আগামী রোববার তারা নির্বাচন কমিশনে নিবন্ধনের জন্য আবেদন করবেন। প্রয়োজনীয় সব শর্তাবলী ইতোমধ্যে পূরণ করা হয়েছে।
সভায় দলের নিবন্ধন সংক্রান্ত ব্যাপারে নির্বাচন কমিশনের সঙ্গে সামগ্রিক যোগাযোগের জন্য দলের পক্ষ থেকে মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ, যুগ্ম সদস্যসচিব জহিরুল ইসলাম মুসাকে দায়িত্ব দেওয়া হয়েছে।
দলটির মুখপাত্র জানান, ‘পূর্ণাঙ্গ খসড়া গঠনতন্ত্র নির্বাচন কমিশনে আবেদন করার সময় জাতির কাছে প্রকাশ করব।’


আপনার মতামত লিখুন