খুঁজুন
মঙ্গলবার, ৯ জুন, ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ, ১৪৩৩

কুমিল্লায় যুবদল নেতার মৃত্যুর ঘটনা দ্রুত তদন্তের নির্দেশ

স্টাফ রিপোর্টার
প্রকাশিত: শনিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৫, ৭:১০ অপরাহ্ণ
কুমিল্লায় যুবদল নেতার মৃত্যুর ঘটনা দ্রুত তদন্তের নির্দেশ

কুমিল্লায় নিরাপত্তা বাহিনীর হাতে আটকের পর এক যুবদল নেতার মৃত্যুর ঘটনা দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। পাশাপাশি হেফাজতে যেকোনো ধরনের নির্যাতন ও হত্যার কঠোর নিন্দাও জানিয়েছেন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

শনিবার প্রধান উপদেষ্টার দপ্তরের এক বিবৃতিতে এ নির্দেশনার কথা জানানো হয়। এতে বলা হয়, গতরাতে কুমিল্লায় তৌহিদুল ইসলাম নামের এক যুবককে হাসপাতালে নিয়ে যায় পুলিশ। অভিযোগ রয়েছে, নিরাপত্তা বাহিনী শুক্রবার ভোরে তৌহিদুলের বাড়ি থেকে আটক করার পর তাকে নির্যাতন করে।

জাতীয় জীবনের প্রতিটি ক্ষেত্রে মানবাধিকারের সুরক্ষা নিশ্চিত করা এই সরকারের অন্যতম প্রধান লক্ষ্য বলে ওই বিবৃতিতে উল্লেখ করা হয়। বিবৃতিতে জানানো হয় সরকারে দেশের শীর্ষস্থানীয় মানবাধিকার কর্মীরাও অন্তর্ভুক্ত রয়েছেন।

ফৌজদারি বিচার ব্যবস্থার সংস্কারে কয়েকটি কমিশন গঠন করার কথা জানিয়ে বিবৃতিতে বলা হয়, কমিশনগুলোর বেশিরভাগই তাদের প্রতিবেদন জমা দিয়েছে। পুলিশি জেরা, অপরাধ ব্যবস্থাপনা ও বিচারিক প্রক্রিয়ায় মানবাধিকার লঙ্ঘনের যেকোনো সম্ভাবনা দূর করতে অন্তর্বর্তীকালীন সরকার এসব প্রতিবেদনের বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে গঠনমূলক আলোচনা করবে।

অন্তর্বর্তীকালীন সরকার এই সংস্কার বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ বলেও উল্লেখ করা হয় বিবৃতিতে।

উল্লেখ্য, তৌহিদুল ইসলামকে যৌথবাহিনীর সদস্যরা আটক করেছিল বলে পরিবার থেকে দাবি করা হয়। শুক্রবার দুপুরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয় বলে কুমিল্লা কোতয়ালি মডেল থানার ওসি মাহিনুল ইসলাম গণমাধ্যমকে জানিয়েছিলেন। তৌহিদুল ইসলাম কুমিল্লা সদর উপজেলার পাঁচথুবী ইউনিয়নের ইটাল্লা গ্রামের মোখলেছুর রহমানের ছেলে। তিনি সদরের পাঁচথুবী ইউনিয়ন যুবদলের আহ্বায়ক ছিলেন।

কেন্দ্রীয় যুবদল কমিটিকে শুভেচ্ছা জানিয়েছেন জহির।

প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬, ৬:০৪ অপরাহ্ণ
কেন্দ্রীয় যুবদল কমিটিকে শুভেচ্ছা জানিয়েছেন জহির।

 

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির ১৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত এ কমিটিতে আবদুল মোনায়েম মুন্না সভাপতি এবং মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন।

কমিটির সকল নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন কালাপাহাড়িয়া ইউনিয়ন পরিষদের আগামী দিনের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও কালাপাহাড়িয়া ইউনিয়ন যুবদলের সভাপতি এবং আড়াইহাজার উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ফকির জহির রহমান।

বৃহস্পতিবার (৪ জুন) এক শুভেচ্ছা বার্তায় নবনির্বাচিত নেতাদের অভিনন্দন জানান জহির।

জহির বলেন, যুবদলের এই পূর্ণাঙ্গ কমিটি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশিত “নতুন বাংলাদেশ” বিনির্মাণের লক্ষ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। একই সাথে নতুন নেতৃত্বের মাধ্যমে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি আরও বলেন, কেন্দ্রীয় কমিটি পূর্ণাঙ্গ হওয়ার ফলে দেশের তৃণমূল পর্যায় পর্যন্ত যুবদলের সাংগঠনিক কর্মকাণ্ডে নতুন গতি সঞ্চার হবে।

উল্লেখ্য, বৃহস্পতিবার ( ৪ জুন ) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ১৫১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় নির্বাহী কমিটির অনুমোদনের বিষয়টি জানানো হয়।

 

ঈদুল আজহা উপলক্ষে কালাপাহাড়িয়া ইউনিয়নবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন জহির

প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: বুধবার, ২৭ মে, ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ণ
ঈদুল আজহা উপলক্ষে কালাপাহাড়িয়া ইউনিয়নবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন জহির

 

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নবাসীসহ বিশ্বের সকল ধর্মপ্রাণ মুসলিম উম্মাহকে নারায়ণগঞ্জ -২ (আড়াইহাজার) আসনের মাননীয় সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন কালাপাহাড়িয়া ইউনিয়ন পরিষদের আগামী দিনের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও কালাপাহাড়িয়া ইউনিয়ন যুবদলের সভাপতি এবং আড়াইহাজার উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ফকির জহির রহমান।

শুভেচ্ছা বার্তায় জহির বলেন, ‘ত্যাগের পরাকাষ্ঠা, তাকওয়ার মহিমান্বিত পথনির্দেশনা এবং আত্মশুদ্ধির অনন্য বার্তা সবাইকে স্মরণ করিয়ে দিয়ে বছর ঘুরে আবারও বিশ্বমুসলিমের দুয়ারে হাজির পবিত্র ঈদুল আজহা। আমি এই শুভক্ষণে আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নবাসীসহ দেশ এবং বিশ্বের সব মুসলমানকে জানাই ঈদ মোবারক।

তিনি আরো লেখেন, ‘ত্যাগের মহিমায় উজ্জীবিত কালাপাহাড়িয়া ইউনিয়নসহ বিশ্বের সব মুসলমান ঈদুল আজহা উদ্‌যাপনের জন্য প্রস্তুত। ইসলামের মহিমান্বিত এই উৎসব শুধু একটি আনন্দ-উৎসবই নয় বরং স্রষ্টার প্রতি গভীর বিশ্বাস, আত্মনিবেদন এবং ত্যাগের এক চিরন্তন বার্তা বহন করে। আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে হযরত ইব্রাহিম (আ.)-এর অটল ঈমান, নিঃশর্ত আনুগত্য এবং সর্বোচ্চ আত্মত্যাগের উজ্জ্বল দৃষ্টান্ত এই দিবসকে বিশ্ব মুসলিম উম্মাহর কাছে মহিমান্বিত ও গভীর তাৎপর্যপূর্ণ করে তুলেছে।

পবিত্র ঈদুল আজহায় আল্লাহর দরবারে প্রার্থনা জানিয়ে জহির বলেন, আমাদের মাতৃভূমি কালাপাহাড়িয়াসহ সমগ্র মুসলিমবিশ্ব ও মানবজাতির জন্য শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা দান করেন। একই সঙ্গে আমি আমার নেতা মাননীয় সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদের পক্ষ থেকে বিশ্বের সকল ধর্মপ্রাণ মুসলিম উম্মাহর উপর শান্তি, সম্প্রীতি এবং নিরাপত্তার জন্যও মহান আল্লাহর দরবারে প্রার্থনা করছি। ঈদ মোবারক।

 

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে হাইজাদী ইউনিয়নবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন অলি।

প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: রবিবার, ২৪ মে, ২০২৬, ৯:০৫ পূর্বাহ্ণ
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে হাইজাদী ইউনিয়নবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন অলি।

 

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আড়াইহাজার উপজেলার হাইজাদী ইউনিয়নের সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ও হাইজাদী ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ অলি উল্লাহ।

তিনি বলেন, “ঈদ আমাদের ত্যাগ, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। এই পবিত্র দিনে আমি হাইজাদী ইউনিয়নের সকল মানুষের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করছি।

তিনি বলেন, “আওয়ামী লীগ শাসনামলে দীর্ঘ ১৭ বছর দলের হয়ে কাজ করেছি। হামলা-মামলা জেল জুলুম নির্যাতন ছিল নিত্যদিনের ঘটনা। অনেক সময় ঘরে ঘুমাতে পারিনি। দলের প্রয়োজনে যখনই ডাক এসেছে, আমি ও আমার নেতাকর্মীরা মিছিল-মিটিংসহ বিভিন্ন কর্মসূচি সফল করতে কাজ করেছি।

তিনি আরও বলেন, আড়াইহাজারের মা-মাটি ও জনগণের আস্থাভাজন সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদের নেতৃত্বে আমরা সবসময় ঐক্যবদ্ধ ছিলাম।আমি আমার নেতা মাননীয় এমপি নজরুল ইসলাম আজাদের মতো জনগণের সেবা করতে চাই। একটি আধুনিক, মাদকমুক্ত, শিক্ষাবান্ধব ও দুর্নীতিমুক্ত ইউনিয়ন গড়াই হবে আমার প্রধান লক্ষ্য।

এ সময় তিনি ইউনিয়নবাসীর দোয়া, সমর্থন ও সার্বিক সহযোগিতা কামনা করেন।

কেন্দ্রীয় যুবদল কমিটিকে শুভেচ্ছা জানিয়েছেন জহির। ঈদুল আজহা উপলক্ষে কালাপাহাড়িয়া ইউনিয়নবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন জহির পবিত্র ঈদুল আজহা উপলক্ষে হাইজাদী ইউনিয়নবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন অলি। না: গঞ্জে বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনে এমপি আজাদ ও রাকিব। বন্দর উপজেলা সিনিয়র সিটিজেন ফোরামের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন